CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

আইপিএল ২০২৬-এ প্রথম উইকেট নিয়েই কাগজ বের করে দেখালেন ‘জয় শ্রী রাম’, তারপরেই ঘটল আসল ঘটনা!

এবার এক অভিনব দৃশ্যের সাক্ষী রইল আইপিএলের মঞ্চ। ক্রিকেট উত্তেজনার পারদ চড়তেই, বিশ্বাস, আবেগের বহিঃপ্রকাশ ঘটক মাঠে। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স আর লখনউ সুপার জায়ান্টসের খেলা ছিল। এদিনের ম্যাচে সকলের নজরে রইলেন মুম্বইয়ের স্পিনার রঘু শর্মা। লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার অক্ষত রঘুবংশীকে ধরাশায়ী করতেই নিজের প্রথম আইপিএল উইকেট পাওয়ার আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তারপরেই ঘটালেন এমন কাণ্ড!

Raghu Sharma Mumbai Indians
Raghu Sharma Mumbai Indians

এবার এক অভিনব দৃশ্যের সাক্ষী রইল আইপিএলের মঞ্চ। ক্রিকেট উত্তেজনার পারদ চড়তেই, বিশ্বাস, আবেগের বহিঃপ্রকাশ ঘটক মাঠে। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স আর লখনউ সুপার জায়ান্টসের খেলা ছিল। এদিনের ম্যাচে সকলের নজরে রইলেন মুম্বইয়ের স্পিনার রঘু শর্মা। লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার অক্ষত রঘুবংশীকে ধরাশায়ী করতেই নিজের প্রথম আইপিএল উইকেট পাওয়ার আবেগ ধরে রাখতে পারেননি তিনি। 

উইকেট পেতেই 'জয় শ্রীরাম' ধ্বনি রঘু শর্মার!

লখনউয়ের ইনিংসের ১৩ ওভারে নিজের বলে ক্যাচ ধরে রঘুবংশীকে ফিরিয়ে দিলেন স্পিনার রঘু শর্মা। তখনই নিজের পকেট থেকে একটি কাগজ নিয়ে গ্যালারির দিকে দেখান। ওই কাগজে নীল কালিতে একটি বার্তা লেখা ছিল। তার নিচেই স্পষ্ট করে লেখা ছিল, ‘জয় শ্রীরাম’।

কী লেখা ছিল রঘুর কাগজে?

রঘুর কাগজে লেখা বার্তাটি ছিল, “রাধে রাধে। গুরুদেবের কৃপায় ভীষণ দুঃখের দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটল আজ। এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ মুম্বই ইন্ডিয়ান্সকে। চিরকৃতজ্ঞ। জয় শ্রীরাম।” আইপিএলের চলতি সিজনে নিজের প্রথম উইকেট শিকার করে নেওয়ার এই সুন্দর মুহূর্তকে একটু আলাদাভাবেই স্মরণীয় করে রাখতে চাইলেন রঘু। 

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর মাঝেই কোহলিদের জন্য খারাপ খবর, এই 'তাবড়' ক্রিকেটার কি আদৌ আর খেলতে পারবেন?

রঘুর 'জয় শ্রী রাম' ধ্বনিতে মিশে গেল তিন রাজ্যে বিজেপির জয়:

অদ্ভুত ভাবে, ওই দিনেই প্রকাশিত হয় পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ক্ষমতায় আসে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশি আসন পেয়েছে দলটি। অসমে টানা তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপি। পুদুচেরিতেও বিজেপি ক্ষমতায় ফিরেছে সহযোগী এনআর কংগ্রেস-এর ‘জুনিয়র পার্টনার’ হিসেবে। তাই এদিনের আইপিএল ম্যাচের শেষে রঘুর আবেগের সঙ্গে মিশে গিয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট।

তামিলনাড়ুতে থলপতি বিজয়ের জয়ে আপ্লুত বরুণ চক্রবর্তী:

ওদিকে, কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী নিজের মত প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর রাজ্য তামিলনাড়ুতে তামিল সুপারস্টার থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম লেখক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিতে না পারলেও, ১০৮ টি সিট পেয়ে রাজ্যের সবচেয়ে বেশি আসন পাওয়া দলের মর্যাদা পেয়েছে। তাই, ইনস্টাগ্রাম স্টোরিতে বরুণ চক্রবর্তী বিজয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,"অন্না”।

আরো পড়ুন: এ কেমন আবদার কর্নাটকের বিধায়কদের, এই আবদারে ক্ষুব্ধ বিসিসিআই, কোহলিদের জন্য 'অশনি' সংকেত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে