শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলে দিলেন রুট, কিন্তু 'কিং' কোহলির জায়গা নিতে পারলেন না!
এদিন আন্তর্জাতিক ক্রিকেটে আরোও এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।

এদিন আন্তর্জাতিক ক্রিকেটে আরোও এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ২৩,০০০ আন্তর্জাতিক রান সম্পূর্ণ করে ক্রিকেট বিশ্বে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তিনি ইতিহাস গড়েছেন।
শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলে মাইলফলক স্পর্শ জো রুটের!
এই মাইলফলকে পৌঁছাতে মাত্র ৩ রান রুটের প্রয়োজন ছিল। তিনি খুবই দৃষ্টিনন্দন ভঙ্গিতে রিস্ট ফ্লিক করে বাউন্ডারি মেরে স্পর্শ করেন এই মাইলফলক। রুট এই কৃতিত্ব অর্জন করেন তাঁর ৫২১তম আন্তর্জাতিক ইনিংসে, এর ফলে তিনি শচীন তেন্ডুলকরকে পেছনে ফেলেছেন। ৪৯০ ইনিংসে ২৩,০০০ রান করে এই তালিকায় বিরাট কোহলি শীর্ষে রয়েছেন।
অভিজাত ক্লাবে একমাত্র ইংলিশ সদস্য জো রুট!
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩,০০০ রান করা ৩৫ বছর বয়সী জো রুট অষ্টম ব্যাটসম্যান তথা প্রথম ইংরেজ খেলোয়াড়। ভারতের বিরাট কোহলি, শচীন তেন্ডুলকর আর রাহুল দ্রাবিড়, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং আর দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, এই সকল ব্যাটাররা তালিকায় রয়েছেন।
শচীনকে টেস্ট ক্রিকেটেও টেক্কা দেওয়ার পথে রুট:
জো রুটের রেকর্ডের তালিকায় এই সাম্প্রতিক অর্জন আরও একটি নতুন পালক যুক্ত করল। বিশেষত টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই তিনি শচীন তেন্ডুলকরকে বেশ কয়েকটা রেকর্ডে পেছনে ফেলে দিয়েছেন। সম্প্রতি ভারতের এই কিংবদন্তির সবচেয়ে বেশি টেস্ট অর্ধ শতরানের রেকর্ডও ভেঙে দিয়েছেন জো রুট।
সামনে রয়েছে শচীনের সবচেয়ে বড় রেকর্ড:
বর্তমানে শচীন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি স্পর্শ করা রুটের মূল লক্ষ্য। রুটের টেস্ট রান সংখ্যা বর্তমানে ১৪,২৭৮, আর শচীনের ১৫,৯২১ রান। অর্থাৎ ১,৬৪৩ রান দূরে। এছাড়াও রুট শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড ছোঁয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন এখনো ৩১টি টেস্ট।
ওডিআই ক্রিকেটে রুটের অসাধারণ পারফরম্যান্স:
আগামী ডিসেম্বরে ৩৬ বছরে পদার্পণ করবেন রুট। তাঁর পরিসংখ্যান দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতারই প্রমাণ। টেস্টে আলোচনা বেশি হলেও, ওডিআই ক্রিকেটেও অসাধারণ তাঁর পারফরম্যান্স। মঙ্গলবারের ম্যাচের আগে ওডিআইতে রুট ৫১-র বেশি গড়ে ৭,৮২৬ রান করেন, তার মধ্যে আছে ২০টি সেঞ্চুরি। ইতিমধ্যেই ওডিআইতে তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।
আরো পড়ুন: কী হতে চলেছে সূর্যকুমার যাদবের আইপিএল ভবিষ্যৎ? আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি?
অভিষেকের মুখেই ডেবিউট্যান্টের শিকার রুট:
ডারহামে আয়োজিত এই ম্যাচে ৪৪ রান করে রুট শিকার হন শ্রীলঙ্কার অভিষেক হওয়া লেগ-স্পিনার সচিন্দু কলম্বাগের। তাঁর অস্বাভাবিক অ্যাকশন আর বলের ড্রিপ্টকে কাজে লাগিয়ে মাত্র ২৮ বছর বয়সী এই স্পিনার রুটকে রীতিমত বোল্ড করে নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট তোলেন। পরবর্তীতে এলবিডব্লিউ আউট করেন জস বাটলারকেও।
উইল জ্যাকসের অলরাউন্ড দক্ষতায় ইংল্যান্ডের জয়:
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৬৫ রানে অলআউট হয়ে গেলে দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন হ্যারি ব্রুক। তার জবাবে ব্যাট করতে নেগিয়েমে ধীরগতির উইকেটে মাত্র ১৭৬ রানে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। ৮৯ রানের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড। উইল জ্যাকস ম্যাচের সেরা অলরাউন্ড পারফরম্যান্স করেন। ব্যাট হাতে অপরাজিত ৪৬ রান করেন। আবার বল হাতে ২২ রানে তিনি ৫টি উইকেট তোলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের এই দারুন জয় দিয়ে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড নিজেদের আধিপত্য ধরে রাখল।




