কী হতে চলেছে সূর্যকুমার যাদবের আইপিএল ভবিষ্যৎ? আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি?
সূর্যকুমার যাদবকে আগামী আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে কি না, সেই নিয়ে অফিশিয়াল ঘোষণা না আসায় নানান কানাঘুষো আর জল্পনা চলছিল। টি-২০ বিশ্বকাপজয়ী এই তারকার মুম্বই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য দলে যোগদান করা খবর শোনা যাচ্ছিল।

সূর্যকুমার যাদব-কে আগামী আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে কি না, সেই নিয়ে অফিশিয়াল ঘোষণা না আসায় নানান কানাঘুষো আর জল্পনা চলছিল। টি-২০ বিশ্বকাপজয়ী এই তারকার মুম্বই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য দলে যোগদান করা খবর শোনা যাচ্ছিল। তবে সব জল্পনায় অবসান ঘটিয়ে 'হিউম্যানস অব বোম্বে'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সূর্যকুমার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের সাথে তাঁর দীর্ঘ আর মধুর সম্পর্কের কথা জানিয়ে আগামী সিজন নিয়ে তিনি নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেন।
ওয়াংখেড়েতে ১০ বছর পূর্তিতে আবেগপ্রবণ 'মিঃ ৩৬০ ডিগ্রি'!
মুম্বই ফ্র্যাঞ্চাইজির প্রতি সূর্যকুমার নিজের ভালোবাসার কথা বলে জানান, ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবারো পদার্পণ করলে তাঁর ১০ বছর পূর্ণ হবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। এই দীর্ঘ সফরকে চমৎকার এবং উৎসবের সাথে তিনি তুলনা করে বলেন, এই দলের হয়ে আগামী আইপিএলে মাঠে নামতে দ্বিগুণ উত্তেজিত তিনি। ফ্র্যাঞ্চাইজির প্রতি নিজের গভীর আবেগের কথা প্রকাশ করতে গিয়ে রসিকতা করে তিনি জানান, হয়ত তাঁর রক্ত পরীক্ষা করলেও দেখা যাবে সেটার রঙও 'নীল'।
ক্রিকেটারদের মুম্বইয়ের পরিকাঠামোর প্রশংসায় সূর্যকুমার!
মুম্বই ইন্ডিয়ান্সে ২০১৮ সালে যোগদানের থেকে সূর্যকুমার ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম ধারাবাহিক ব্যাটার হয়ে উঠেছেন। দলের পরিবেশ আর পরিকাঠামোর প্রশংসা করে মুম্বই ইন্ডিয়ান্সকে তিনি একটি প্রতিষ্ঠানের সাথে তুলনা করেন। তাঁর কথায়, ক্রিকেটারদের শৃঙ্খলা শেখায় এই দল। খেলোয়াড়দের সার্বিক উন্নতির জন্য পুরো বছর জুড়েই কাজ করে। সারা বছর ধরে মুম্বই ফ্র্যাঞ্চাইজির ব্যবহারের উপযোগী দারুন সুযোগ-সুবিধা বিশ্বমানের ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করে বলেও জানান তিনি।
জাতীয় দলের অধিনায়ক হয়ে বিশ্বকাপ জয় সূর্যের:
পাঁচবারের চ্যাম্পিয়ন আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দীর্ঘ ক্রিকেট জীবনের মধ্যেই জাতীয় দলে অভিষেক করেন সূর্যকুমার। তারপর টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার হন। দেশকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের টি-২০ বিশ্বকাপ জয় তাঁর অধিনায়কত্বেই—এই সব সাফল্যের মূলেই ছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজির বিরাট অবদান। মুম্বইয়ের হয়ে ডানহাতি এই ব্যাটার ১২৭টি টি-২০ ম্যাচে ৩৬.৫৪ গড় এবং ১৫১.২৪ স্ট্রাইক রেটে ৪০২০ রান করেন, তার মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি, ৩০টি অর্ধহাফ সেঞ্চুরি, ৪৩৩টি চার আর ১৫৮টি ছক্কা।
মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ইতিহাসে রোহিত শর্মার পরই সূর্যকুমার মুম্বইয়ের সফলতম ব্যাটার:
হ্যাঁ, সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৬৪৩২ রান। সূর্যকুমার ৪০২০ রান নিয়ে নিজের দখলে রেখেছেন দ্বিতীয় স্থানটি, আর ৩৯১৫ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার কায়রন পোলার্ড তালিকায় তৃতীয় স্থানে আছেন।




