CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

IPL 2027: আসন্ন আইপিএল ২০২৭-এর জন্য হন্নে হয়ে হেড কোচ খুঁজছে কেকেআর, শেষমেষ কি এই বিদেশিই হবেন কোচ?

আইপিএলে ব্যর্থতার পরই কি ফের বদলের হাওয়া কেকেআর শিবিরে? সূত্রে জানা গিয়েছে, গত সিজনে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে এবার অভিষেক নায়ারকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে কেকেআর ম্যানেজমেন্ট।

KKR new coach ahead of the 2027 IPL season
KKR new coach ahead of the 2027 IPL season

আইপিএলে ব্যর্থতার পরই কি ফের বদলের হাওয়া কেকেআর শিবিরে? সূত্রে জানা গিয়েছে, গত সিজনে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে এবার অভিষেক নায়ারকে প্রধান কোচের পদ থেকে  সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে কেকেআর ম্যানেজমেন্ট। সেই জায়গায় আনা হতে পারে কোনও বিদেশি হেভিওয়েট কোচকে। এই নিয়ে জোর চর্চা চলছে।

চন্দ্রকান্ত পণ্ডিতের পর আসেন অভিষেক নায়ার!

২০২৪ সালে কেকেআর ট্রফি জিতেছিল চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে। যদিও পরবর্তী সময়ে চন্দ্রকান্ত পণ্ডিত সরে দাঁড়ালে ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের ওপর ভরসা রেখেছিল শাহরুখ খানের টিম ম্যানেজমেন্ট। নাইটদের রিজার্ভ বেঞ্চ আর অ্যাকাডেমি তৈরির নেপথ্যে ২০১৮ সাল থেকেই বড় অবদান ছিল নায়ারের। তবে হেড স্যারের দায়িত্ব গ্রহণের পর দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে তিনি ব্যর্থ হন।

আরো পড়ুন: দাম ছিল ১৮ কোটি, কিন্তু খেলেছিলেন মাত্র ১টি ম্যাচ, এবার সেই 'খতরনাক' প্লেয়ারকেই ছেড়ে দিচ্ছে শাহরুখের কেরিয়ার!

বিকল্প বিদেশি মুখের সন্ধান করছে কেকেআর!

সূত্রের খবর, গত সিজনের ভরাডুবির পর ইতিমধ্যেই নাইট কর্তৃপক্ষ নতুন হেড কোচের খোঁজ করতে শুরু করে দিয়েছে। দলের প্রাক্তন অধিনায়ক অর্থাৎ ইংলিশ তারকা ইয়ন মর্গ্যানকে প্রাথমিকভাবে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয় নাইট কর্তৃপক্ষ। তবে এই মুহূর্তে মর্গ্যান সেই দায়িত্ব নিতে রাজী না। তাই আরও কয়েকজন হেভিওয়েট বিদেশি কোচের সাথে কথা বলছে বেগুনি-সোনালী ব্রিগেড।

অভিষেকের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন:

রিপোর্ট অনুযায়ী, নতুন কোচ চূড়ান্ত করতে পারলে সম্পূর্ণ নতুন কোচিং সেট-আপের এবার ২০২৭ সালের আইপিএলে খেলবেন রিঙ্কু সিং-রা। যদিও নাইটদের প্রথম পছন্দ বিদেশি কোচ, কিন্তু উপযুক্ত বিকল্প না পেলে শেষ বিকল্প হিসেবে অভিষেক নায়ারকেই একবার শেষ সুযোগ দিতে পারে নাইটরা। তবে এই মুহূর্তে কোচ হিসেবে নায়ারকে রেখে দেওয়ার খুব বিশেষ ইচ্ছে ম্যানেজমেন্টের নেই বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: ধোনির আশায় জল ঢালা গেল, শেষ পর্যন্ত জাহির খানকেই হেড কোচ করে দিল চেন্নাই সুপার কিংস!

ট্যাগ:Kolkata Knight Riders

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে