দাম ছিল ১৮ কোটি, কিন্তু খেলেছিলেন মাত্র ১টি ম্যাচ, এবার সেই 'খতরনাক' প্লেয়ারকেই ছেড়ে দিচ্ছে শাহরুখের কেরিয়ার!
শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে নগদ ১৮ কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল কেকেআর। ২০২৬ আইপিএলের মিনি নিলামের আগে নাইট শিবিরে জল্পনা তৈরি হয়েছিল পাথিরানাকে ঘিরে।

শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা-কে নগদ ১৮ কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল কেকেআর। ২০২৬ আইপিএলের মিনি নিলামের আগে নাইট শিবিরে জল্পনা তৈরি হয়েছিল পাথিরানাকে ঘিরে। অবশেষে প্রতিদ্বন্দ্বী দলগুলিকে দূরে সরিয়ে তাঁকে দলে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট।
চোটের জন্য প্রথমেই মাঠের বাইরে ছিলেন পাথিরানা!
তবে চোটের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাথিরানা শুরুতে ছাড়পত্র পাননি। তাই আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিতে তিনি কলকাতার হয়ে মাঠে নামতে পারেননি। পরবর্তীকালে একটি ম্যাচ খেলার সুযোগ পান। কিন্তু সেই ম্যাচে এই লঙ্কান পেসার নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন।
একটি ম্যাচে পাথিরানা কোনও উইকেট পাননি!
মাত্র একটি ম্যাচ কলকাতার হয়ে খেলেই কোনও উইকেট না পেয়ে শেষ পর্যন্ত ফেরেন পাথিরানা। ১৮ কোটি টাকার খরচ করে তাঁকে দলে নিয়ে এমন পারফরম্যান্সে হতাশ কেকেআর। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে তাঁকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দলের ম্যানেজমেন্টের মধ্যেও।
পাথিরানাকে ২০২৭ নিলামের আগে কেকেআর ছাড়তে পারে:
কয়েকটি রিপোর্ট বলছে, পাথিরানাকে ২০২৭ সালের আইপিএল নিলামের আগে ছেড়ে দেওয়ার কথা ভাবছে শাহরুখ খানের দল। পরবর্তী মরশুমে নাকি ম্যানেজমেন্টের একাংশ তাঁর জন্য বিপুল টাকা খরচ করতে নারাজ। পাথিরানাকে ধরে রাখার পরিবর্তে তাঁর জন্য বরাদ্দ করা অর্থ দিয়ে ভালো মানের দুজন পেসারকে দলে নিতে চায় কেকেআর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
আরো পড়ুন: ধোনির আশায় জল ঢালা গেল, শেষ পর্যন্ত জাহির খানকেই হেড কোচ করে দিল চেন্নাই সুপার কিংস!
নিলামে আবার পাথিরানার দিকে নজর দিতে পারে কেকেআর:
কিন্তু পাথিরানাকে ছেড়ে দিলেও পুরোপুরি হিসাবের বাইরে তাঁকে রাখবে না কেকেআর। প্রাথমিকভাবে তাঁকে রিলিজ করে দিয়ে নাইট ম্যাজেনমেন্ট নজর রাখতে পারে নিলামের পরিস্থিতির দিকে। বড় অঙ্কের দর না দিলে অন্য কোনও দল শেষ পর্যন্ত তুলনামূলক কম দামে ফের তাঁকে দলে নিতে চাইবে কেকেআর।
অর্থাৎ, ১৮ কোটি টাকায় কেনা পাথিরানাকে নিয়ে এখনও চূড়ান্ত নয় কেকেআর-এর পরিকল্পনা। তাঁকে রিলিজ করে নিলামে আবার তাঁর জন্য বিড করবে কি না, নিলামের পরিস্থিতির উপর তা নির্ভর করবে। আপাতত কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী সিদ্ধান্তের জন্য আনুষ্ঠানিক ঘোষণার দিকেই নজর রয়েছে ক্রিকেটমহলের।
আরো পড়ুন: দীর্ঘ ১৬৩ বছর আগে জাপানে ক্রিকেটের প্রথম ম্যাচ হয়েছিল, জাপানের ক্রিকেট ইতিহাস সম্পর্কে জানেন?




