KKR vs MI: প্রথম ম্যাচেই বড় অঙ্কের টার্গেট দিয়ে দিল কেকেআর, মুম্বইকে জিততে হলে করতে হবে ২২১ রান!

আজকের ম্যাচে টস জেতে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডেয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টস জেতার পরে তিনি জানান, আইপিএল ২০২৬-এর জন্য গোটা দল একেবারে প্রস্তুত।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
KKR VS MI-1ST INNS
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

২৯শে মার্চ, রবিবার আইপিএল ২০২৬-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি  হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে টস জেতে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডেয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টস জেতার পরে তিনি জানান, আইপিএল ২০২৬-এর জন্য গোটা দল একেবারে প্রস্তুত। 

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ:

ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, মুজারাবানি।

ইমপ্যাক্ট প্লেয়ারস:

মনীশ পান্ডে, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, রোভম্যান পাওয়েল।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ:

রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, নমন ধীর, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মারকন্ডে, আল্লাহ গজনফার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

ইমপ্যাক্ট প্লেয়ারস:

সূর্যকুমার যাদব, করভিন বশ, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, অশ্বিনী কুমার।

আইপিএল ২০২৬-এর‌ প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্স!

শুরুটা খুব ভালোই করেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। কিন্তু ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান ফিন অ্যালেন। শার্দূল ঠাকুরের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে তিনি ক্রিজে ফিরে যান। ১৭ বলে ৩৭ রান করেন এই কিউয়ি ব্যাটার। এদিনের ম্যাচে ৬ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ষষ্ঠ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে। অ্যালেনের জায়গায় ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।

কিন্তু, কলকাতা নাইট রাইডার্স এবার দ্বিতীয় উইকেট হারায়। তারকা ব্যাটার ক্যামেরন গ্রিন ১০ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অ্যালেনের পর গ্রিনকেও আউট করলেন শার্দূল ঠাকুর।

আইপিএল ২০২৬-এর‌ প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন রাহানে:

অধিনায়ক অজিঙ্কা রাহানে প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র ২৭ বলে তিনি হাফসেঞ্চুরি হাঁকালেন। পাওয়ার প্লে চলাকালীন রাহানে কার্যত চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন। 

কিন্তু এরপর কলকাতা নাইট রাইডার্সে তৃতীয় উইকেটের পতন হল। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৪০ বলে ৬৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। এবারেও রাহানের উইকেটও শিকার করলেন শার্দূল ঠাকুর।

আরো পড়ুন: CSK: ধোনি তো থাকছেন না, এবার এই 'হিটার'-কেও পাবে না সিএসকে!

অঙ্গকৃশ রঘুবংশী প্রথম ম্যাচেই দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন:

কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী ২৮ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন। যদিও পরের বলেই হার্দিক পান্ডেয়া তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন। 

এভাবেই শেষ হল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং। নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৪ উইকেট হারিয়ে ২২০ রান করেছে। 

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ জিততে হলে মুম্বইকে করতে হবে ২২১ রান!

নাইট ব্রিগেডের হয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (৬৭) এবং অঙ্গকৃশ রঘুবংশী (৫১ রান)। এদিকে, শেষবেলায় কেকেআর ব্রিগেডের সহ অধিনায়ক রিঙ্কু সিং ২১ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে গেলেন। পাশাপাশি, মুম্বইয়ের হয়ে একাই ৩টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। একটি উইকেট নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডেয়া। মুম্বই ইন্ডিয়ান্সকে এই ম্যাচ জিততে হলে করতে হবে ২২১ রান।

আরো পড়ুন: KKR: হাজার নয় লাখে বেতন কেকেআরের চিয়ারলিডারদের! জানেন, কত টাকা বেতন পান নাইট শিবিরের চিয়ারলিডাররা?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে