CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেকেআরে এবার এমন দুই ম্যাচ উইনার 'এন্ট্রি' নিচ্ছেন যাঁরা একাই একশো!

আইপিএল ২০২৬-এ একেবারেই ফর্মে ফর্মে ছিল না কেকেআর। কেকেআরের এতটা খারাপ চিত্র আবারও বহুদিন পর দেখা গেল। টানা সাতটা ম্যাচ পর উঠেছে মোটে ৩ পয়েন্ট! আর তাতেই প্রশ্ন উঠছে, কেকেআরের কি এবার আইপিএলে সত্যিই কি প্লে-অফ খেলার আর কোনও সম্ভাবনা আছে?

New player entry in KKR
New player entry in KKR

আইপিএল ২০২৬-এ একেবারেই ফর্মে ফর্মে ছিল না কেকেআর। কেকেআরের এতটা খারাপ চিত্র আবারও বহুদিন পর দেখা গেল। টানা সাতটা ম্যাচ পর উঠেছে মোটে ৩ পয়েন্ট! আর তাতেই প্রশ্ন উঠছে, কেকেআরের কি এবার আইপিএলে সত্যিই কি প্লে-অফ খেলার আর কোনও সম্ভাবনা আছে? কেকেআরের বাকি আর সাতটা ম্যাচ। প্রতিটা ম্যাচ নাইটরা জিতলে সম্ভাবনা রয়েছে অবশ্যই। তবে ৬টা ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।

এর আগে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় হাসিল করেছিল কেকেআর। তবে সেই ম্যাচেও কেকেআর যে ভালো ক্রিকেট খেলেছে, তা বলা যাবে না। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কেকেআর। এখন যা পরিস্থিতি তাতে প্রতিটা ম্যাচই তাদের কাছে মরণ-বাঁচন। ফলে একটা ম্যাচও হারলে কেকেআরের সব আশা এবারের মতো শেষ হতে পারে।

আরো পড়ুন: RR VS SRH: আইপিএল ২০২৬-এ ফাস্টেস্ট 'সেঞ্চুরি' করে তাক লাগাল 'বাচ্চা' বৈভব!

বিরাট পরিবর্তন হচ্ছে কেকেআরের প্রথম একাদশে!

বুধবার ইতিমধ্যেই লখনউতে পৌঁছে গিয়েছে টিম কেকেআর। কেকেআর টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করতে পারে বলে খবর। ফিন অ্যালেনের বদলে টিম সাইফার্টকে খেলানো হয়। তবে তিনি দুটি ম্যাচেই ফ্লপ। নিউজিল্যান্ড ক্রিকেটার রাচীন রবীন্দ্রকে এবার সাইফার্টের বদলে খেলানোর ভাবনাচিন্তা করছে কেকেআর ম্যানেজমেন্ট। খেলতে পারেন মাথিশা পাথিরানাও। চোট সারিয়ে তিনি কেকেআর শিবিরে যোগ দিয়ে দিয়েছেন।

মাথিসা পাথিরানাকে কার জায়গা খেলানো হবে?

এইক্ষেত্রে একটাই অপশন থাকছে, সেটা হল- রোভম্যান পাওয়েল। কিন্তু পাওয়েলকে বসালে এখন ব্যাটিং-এ চাপ পড়বে। লখনউয়ের উইকেট পেস সহায়ক। সেক্ষেত্রে দলের একজন স্পিনারকে বসিয়ে পাথিরানাকে খেলানাো হতে পারে।

আরো পড়ুন: DC vs PBKS: শ্রেয়সের অভিধানে 'হার' বলে কিছু নেই, অসম্ভবকেও সম্ভব করতে পারেন শ্রেয়স!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে