CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

RR VS SRH: আইপিএল ২০২৬-এ ফাস্টেস্ট 'সেঞ্চুরি' করে তাক লাগাল 'বাচ্চা' বৈভব!

সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরির গণ্ডি পেরোতে পারেনি বৈভব সূর্যবংশী। আর এই ব্যর্থতাই হয়ত মনে মনে তাতিয়ে তুলেছিল ১৫ বছর বয়সী এই ‘বিস্ময় কিশোরকে।

Vaibhav Suryavanshi 2nd IPL Century
Vaibhav Suryavanshi 2nd IPL Century

সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরির গণ্ডি পেরোতে পারেনি বৈভব সূর্যবংশী। আর এই ব্যর্থতাই হয়ত মনে মনে তাতিয়ে তুলেছিল ১৫ বছর বয়সী এই ‘বিস্ময় কিশোরকে। কিন্তু, এবার জবাব দেওয়ার জন্য হয়তো বৈভব বেছে নিল সানরাইজার্স হায়দরাবাদকে। 

আবার একটা নতুন রেকর্ড গড়ল বৈভব!

ব্যাট হাতে মাঠে নেমে রেকর্ড গড়াটা যেন একেবারে অভ্যাসে পরিণত করে ফেলেছে বিহারের সমস্তিপুরের এই তারকা। এদিন সন্ধ্যায় হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশী। গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১১ বলে মাত্র ৮ রান করে সে। কিন্তু তা সত্ত্বেও জোড়া রেকর্ড গড়ে ফেলেছিল। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে ৫০০ রানের গণ্ডি পেরিয়েছিল সেদিন। কিন্তু তাতেও যেন খুশি হতে পারেনি সে। কেননা, বড় রান যেন কিছুটা থমকে গিয়েছিল তার ব্যাট থেকে।

আরো পড়ুন: DC vs PBKS: শ্রেয়সের অভিধানে 'হার' বলে কিছু নেই, অসম্ভবকেও সম্ভব করতে পারেন শ্রেয়স!

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত ফাস্টেস্ট 'সেঞ্চুরি' করল বৈভব!

তবে এদিন সেই অপেক্ষার অবসান ঘটল।  টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। এরপর একেবারে একেবারে ঝোড়ো মেজাজে শুরু করল বৈভব। প্রথম ওভারে প্রফুল্ল হিঙ্গেকে টানা চার ছক্কা হাঁকাল বাঁহাতি এই ওপেনার। উঠল ২৫ রান। তবে ১০ রানের বেশি করতে পারেননি যশস্বী জয়সওয়াল। ঈশান মালিঙ্গার বলে সাজঘরে ফেরেন মাত্র ১০ রানে। সতীর্থ তাড়াতাড়ি ফিরে গেলেও এদিন নিজের মনোবলে একটুও ধাক্কা খায়নি বৈভব। সানরাইজার্স বোলারদের পালটা মেরে ৩৬ বলে সেঞ্চুরি করল সে।

আরো পড়ুন: বয়স হয়েছে তাতে কী, 'চেজমাস্টার' তো এমনি এমনি হননি, কোহলিকে নিয়ে এ কী বললেন গাভাস্কার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে