CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

কুলদীপ যাদবকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ায় এ কী বলে ফেললেন বোলিং কোচ!

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বাদ পড়েছেন। তাঁর জায়গায় তরুণ সারাংশ জৈন সুযোগ পেয়েছেন। কুলদীপের বাদ পড়া নিয়ে একের পর এক জল্পনার মধ্যেই ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল এবার মুখ খুললেন। কী বললেন তিনি?

Kuldeep Yadav Test cricket
Kuldeep Yadav Test cricket

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বাদ পড়েছেন। তাঁর জায়গায় তরুণ সারাংশ জৈন সুযোগ পেয়েছেন। কুলদীপের বাদ পড়া নিয়ে একের পর এক জল্পনার মধ্যেই ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল এবার মুখ খুললেন।

কুলদীপ যাদবকে নিয়ে কী জানিয়েছেন শুভমন গিল?

আগেই ভারতীয় অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার জন্য কুলদীপ কলম্বো টেস্টে মাঠে নামতে পারেননি। প্রথম টেস্টে খুব একটা নজরকাড়া ছিল না তাঁর পারফরম্যান্সও। সেই ম্যাচে ভারতীয় তারকা স্পিনার মাত্র একটি উইকেট সংগ্রহ করেন। এর ফলে তাঁর বাদ পড়ার পিছনে পারফরম্যান্সের ভূমিকা আছে কি না, সেই নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।

কুলদীপকে নিয়ে কী বলছেন মর্নে মরকেল?

কিন্তু সাংবাদিক সম্মেলনে মর্নে মরকেল স্পষ্ট জানান, তাঁর পারফরম্যান্সের জন্য কুলদীপের বাদ পড়েননি। মরকেল বলেন, সুস্থ থাকলে কুলদীপ দ্বিতীয় টেস্টের দল নির্বাচন নিয়ে আলোচনায় অবশ্যই থাকত তাঁর নাম।

কুলদীপকে দল থেকে বাদ দেওয়া হল কেন?

মরকেল আরোও বলেন, প্রথম টেস্টে কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হয়েছিল কুলদীপকে। এটা দলের জন্যও ছিল কঠিন। সেই জন্য শুধুমাত্র প্রথম টেস্টের পারফরম্যান্স বিচার করে দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। একথা একেবারেই মনে করেন না তিনি।  

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাচ্ছে বাংলার এই ২ 'দুর্ধর্ষ' ক্রিকেটার!

আবারও মাঠে ফিরবেন কুলদীপ:

প্রসঙ্গত, বহু গুরুত্বপূর্ণ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ভারতকে সাফল্য এনে দিয়েছেন কুলদীপ। তাই আপাতত অসুস্থতার জন্য তিনি দলের বাইরে থাকলেও, মনে করা হচ্ছে, সুস্থ হয়ে আবারও তিনি জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন।

অন্যদিকে কুলদীপের জায়গায় নিজের প্রথম সুযোগ পেতেই নজর কেড়ে নিয়েছেন দ্বিতীয় টেস্টে সুযোগ পাওয়া সারাংশ জৈন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুটি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট তুলে এই তরুণ ক্রিকেটার জানান দিয়েছেন নিজের উপস্থিতি।

এবার দেখার, ভারতীয় দলের স্পিন বিভাগে কুলদীপ সুস্থ হয়ে ফিরে আসার পর লড়াই কতটা কঠিন হয়।

আরো পড়ুন: এভাবে ব্যর্থ হল বৈভব সূর্যবংশী, লাল বলে ক্যাপ্টেন্সির শুরুতেই এত বড় 'ধাক্কা'!

ট্যাগ:IndiaKuldeep Yadav

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে