LSG vs DC: ১৪১-এই থমকে গেল লখনউ সুপার জায়ান্টস, ২০ ওভার না যেতেই অলআউট!

আইপিএল ২০২৬ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে লখনউ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ি ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
LSG VS DC-1
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

১লা এপ্রিল, বুধবার আইপিএল ২০২৬ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে লখনউ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ি ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এদিনের ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

দেখে নিন লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ!

 এইডেন মারক্রাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ (ক্যাপ্টেন, উইকেটকিপার), আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মহসিন খান, মহম্মদ শামি, অনরিখ নোর্খিয়া, প্রিন্স যাদব।

ইমপ্যাক্ট সাব:

দিগ্বেশ রাঠি, আভেশ খান, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, অক্ষত রঘুবংশী।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ দেখে নিন! 

কেএল রাহুল (উইকেটরক্ষক), পাথুম নিশঙ্কা, নীতীশ রানা, বিপরাজ নিগম, অক্ষর প্যাটেল (ক্যাপ্টেন), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার

ইমপ্যাক্ট সাব: 

আশুতোষ শর্মা, আকিব নবী, সমীর রিজভি, দুষ্মন্ত চামিরা, করুণ নায়ার।

লখনউ সুপার জায়েন্টেস-এর আজকের পারফরম্যান্স:

ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ এবং অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম ২ ওভারে তারা বিনা উইকেটে ১৬ রান করে ফেলেছিল। কিন্তু তারপর থেকেই শুরু হল দূর্গতি। তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন বাংলার পেস তারকা মুকেশ কুমার। ওভারের শেষ বলে স্ট্রাইকে ছিলেন মিচেল মার্শ। মুকেশের ডেলিভারিতে বলটা স্ট্রেট ড্রাইভ করতে গিয়েছিলেন মার্শ। এমন সময় ফিরতি বল ধরার জন্য হাত বাড়ান মুকেশ কুমার। আর বলটা তাঁর হাতে সামান্য টাচ করে সোজা উইকেটে হিট করে। ততক্ষণে নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে গিয়েছেন ঋষভ পন্থ। শেষপর্যন্ত রান আউটের শিকার হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। মাত্র ৭ রান করে তিনি মাঠ ছাড়েন তিনি। 

আরো পড়ুন: IPL: আইপিএল স্রষ্টা ললিত মোদী এপ্রিল ফুল উপলক্ষ্যে Cricker Winner-এর তরফে শেয়ার করা একটি পোস্টে সাড়া দিলেন, টেনে আনলেন Dream11-কে!

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন এইডেন মারক্রাম। ৮ বলে মাত্র ১১ রান করে তাঁকে ফিরে যেতে হল। 

এরপর সপ্তম ওভারের তৃতীয় বলে টি নটরাজন তুলে নিলেন আয়ুশ বাদোনির উইকেট। ৩ বল খেললেও আয়ুশ রানের খাতা খুলতে পারলেন না। উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। 

তারপর নবম ওভারে বল করতে এসেছিলেন লুঙ্গি এনগিডি। ওভারের পঞ্চম ডেলিভারিতে তিনি পুরানকে ক্লিন বোল্ড করে দিলেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে এটা যে সেরা ডেলিভারি, তা বলা যেতেই পারে। ফ্রন্ট ফুটে খেলতে গিয়েছিলেন পুরান। অফ-সাইডে কোনওক্রমে বলটাকে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এনগিডির চোরা অফ-কাটার একেবারে নিখুঁত জায়গায় পড়ল। এরপর ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে তা উইকেটে হিট করল। ৮ বলে ৮ রান করে ফিরতে হল পুরানকে।

আরো পড়ুন: ২২ বছরের কনৌলি-তে মজলেন শ্রেয়স, প্রশংসা করলেন শুভমানেরও!

দশম ওভারের প্রথম বলে একটা ছক্কা হজম করলেও, তৃতীয় বলে মিশেল মার্শের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্শ। তিনি মাত্র ৩৫ রান করলেন। 

১৪ ওভারের প্রথম বলে লখনউয়ের ব্যাটার মুকুল চৌধুরী ১৪ রান করে আউট হয়ে গেলেন। কুলদীপ যাদব তাঁর উইকেট শিকার করেন।

অলআউট হয়ে গেল লখনউ সুপার জায়ান্টস। টস হেরে তারা প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। ২ ওভারে ১৬ রান তুলে ফেলে। কিন্তু, ঋষভ পন্থ ৭ রানে দূর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার পর ধাক্কাটা তারা সামলাতে পারেনি। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে শুরু করে। শেষপর্যন্ত ১৪১ রানে তারা অলআউট হয়ে গেল। দিল্লিকে এই ম্যাচ জিততে হলে ১৪২ রান করতে হবে।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে