CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

মাথায় গুরুতর চোট, এখন কেমন আছেন লুঙ্গি এনগিডি?

আইপিএল ২০২৬-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্লেয়ার হলেন লুঙ্গি এনগিডি। তবে শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিডি। আর তারপর মুহূর্তের মধ্যে মাঠের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাথা ও ঘাড়ে চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসারকে মাঠ থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Lungi Ngidi injury
Lungi Ngidi injury

আইপিএল ২০২৬-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্লেয়ার হলেন লুঙ্গি এনগিডি। তবে শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিডি। আর তারপর মুহূর্তের মধ্যে মাঠের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাথা ও ঘাড়ে চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসারকে মাঠ থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন কেমন আছেন প্রোটিয়া পেসার? 

গুরুতর চোট পাওয়ার পর এখন কেমন আছেন লুঙ্গি এনগিডি?

হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরেই চোটের পরিস্থিতি খতিয়ে দেখতে স্ক্যান হয় তাঁর। রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় যে, মেরুদণ্ডে গুরুতর চোট লাগেনি তাঁর। 

কী জানালেন লুঙ্গি এনগিডি:

ভক্তদের আশ্বস্ত করে এনগিডি জানিয়েছেন যে, এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। চোটের ঘটনার পর ইনস্টাগ্রামে এনগিডি লেখেন, 'এত মেসেজের জন্য ধন্যবাদ। আমি এখন ভালো আছি।' তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই স্বস্তি ফেরে সমর্থকদের মধ্যে।

আরো পড়ুন: কেকেআরে এবার এমন দুই ম্যাচ উইনার 'এন্ট্রি' নিচ্ছেন যাঁরা একাই একশো!

কীভাবে চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিডি?

শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং কার্যত ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। রানের গতিতে লাগাম পরাতে তৃতীয় ওভারে বল করতে আসেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। সেই ওভারের তৃতীয় বলেই একটা লোপ্পা ক্যাচ তোলেন প্রিয়াংশ। তবে মিড অফে পৌঁছে ক্যাচ নেওয়াটা লুঙ্গির পক্ষে বেশ কঠিন ছিল। তা সত্ত্বেও ক্যাচ লুফতে পিছনের দিকে দৌড়তে শুরু করেন প্রোটিয়া পেসার। বল তাঁর নাগালের বাইরে চলে যায় এবং তখনই মাঠে পড়ে যান লুঙ্গি।
যন্ত্রণায় একেবারে কাতরাতে শুরু করেন তিনি। সাথে সাথে শুয়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে ফিজিও-সহ দলের সাপোর্ট স্টাফরা ছুটে যান। কিন্তু কারওর ডাকেই সাড়া দেননি তারকা পেসার। প্রায় ১৫ মিনিট ধরে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা চলে। লাভ হয়নি কোনও। শেষ পর্যন্ত মাঠে অ্যাম্বুল্যান্স আনা হয়। বিএলএক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় লুঙ্গিকে। পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

আরো পড়ুন: RR VS SRH: আইপিএল ২০২৬-এ ফাস্টেস্ট 'সেঞ্চুরি' করে তাক লাগাল 'বাচ্চা' বৈভব!

এখন কোথায় আছেন লুঙ্গি এনগিডি:

দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার ও চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী নিজে হাসপাতালে গিয়ে লুঙ্গি এনগিডির শারীরিক অবস্থার খোঁজ নেন। আর এখন চোটের আশঙ্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ প্রোটিয়া পেসার। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইতিমধ্যেই তিনি দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলে ফিরে গিয়েছেন। টিম হোটেলে ফেরা নিঃসন্দেহে ইতিবাচক লক্ষণ বলেই মনে করা হচ্ছে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্রুত সুস্থতার দিকেই ধীরে ধীরে এগোচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। যদিও কোনোপ্রকার ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক ও মেডিক্যাল টিম তাঁর শারীরিক অবস্থার এখন উপর নিয়মিত নজর রাখছেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে