CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

জাসপ্রীত বুমরাহের ১৫ বছরের রেকর্ড ভেঙে দিয়ে কে হলেন বিশ্বের 'এক নম্বর' বোলার?

এবার জাসপ্রীত বুমরাহকে টপকে টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের মাথায়। চোটের জন্য এই মুহূর্তে ভারতের তারকা পেসার বুমরাহ টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন।

Jasprit Bumrah and Mitchell Starc
Jasprit Bumrah and Mitchell Starc

এবার জাসপ্রীত বুমরাহ-কে টপকে টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের মাথায়। চোটের জন্য এই মুহূর্তে ভারতের তারকা পেসার বুমরাহ টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। এই সুযোগেই স্টার্ক শীর্ষস্থান দখল করলেন আইসিসি-র সর্বশেষ টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল স্টার্কের!

১৫ বছরের টেস্ট কেরিয়ারে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসারের বিশ্বের এক নম্বর বোলার হওয়ার নজির এই প্রথমবার। ২০১১ সালে টেস্ট অভিষেক করার পর, একটার পর একটা রেকর্ড করেছেন ঠিকই। কিন্তু এতদিন ধরে শীর্ষস্থান দখল করা অধরা ছিল। এবার সেই দীর্ঘ অপেক্ষার ফলস পেলেন স্টার্ক।

২ ইনিংসে ১০ টি উইকেট নেন স্টার্ক!

সাম্প্রতিক টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করেছেন স্টার্ক। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ২ ইনিংস মিলিয়ে দশটি উইকেট সংগ্রহ করেছেন। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ভর করেই সিরিজ ১-১ ব্যবধানে সমতায় নিয়ে আসতে অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাঁর এমন পারফরম্যান্সের জন্য ম্যাট হেনরি আর জাসপ্রীত বুমরাহকে টপকে মিচেল স্টার্ক আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এলেন। এখন বুমরাহর থেকে তিনি ১০ রেটিং পয়েন্টে এগিয়ে। 

কতদিন বিশ্বের এক নম্বর বোলারের জায়গা দখল করে থাকবেন স্টার্ক?

বাংলাদেশের বিপক্ষে দারুন পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা আর সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার অর্জন করে নিয়েছেন মিচেল স্টার্ক। গত দুই মাস ধরে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে জাসপ্রীত বুমরাহ শীর্ষে ছিলেন। এবার অস্ট্রেলিয়ার বাঁহাতি এই তারকা পেসার তাঁর জায়গা দখল করলেন। এবার দেখার, কতদিন মিচেল স্টার্ক বিশ্বের এক নম্বর বোলারের জায়গা ধরে রাখেন।

আরো পড়ুন: শচীন-সেওয়াগদের তালিকায় এবার নিজের নাম নথিভুক্ত করিয়ে নিলেন শুভমন গিল!

মানব সুথারও বিরাট সাফল্য পেলেন:

অন্যদিকে, আইসিসি-র সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ভারতের হয়ে সদ্য টেস্ট অভিষেক করা মানব সুথারও বিরাট সাফল্য পেলেন। মাত্র দুই টেস্টেই এই ভারতীয় বোলার ১৭ উইকেট সংগ্রহ করে নজর কেড়েছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ১৬৫ রানের জয়ে এক ম্যাচে ১০টি উইকেট নেওয়ার জন্য র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে গিয়ে ৪৮ নম্বরে সুথার পৌঁছে গিয়েছেন।

দ্বিতীয় টেস্টেও অব্যাহত রয়েছে তাঁর দুরন্ত পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৩ উইকেট তুলে নিয়ে ফের নিজের প্রতিভার পরিচয় দিলেন মানব সুথার। একদিকে বুমরাহকে হটিয়ে বিশ্বসেরার আসনে স্টার্কের বসা, আবার ভারতের নতুন তারকা ক্রিকেটার সুথারের দ্রুত উত্থান। এখন  টেস্ট ক্রিকেটের বোলারদের র‍্যাঙ্কিংয়ে নতুন লড়াই জমে উঠেছে।

আরো পড়ুন: ক্রিকেট কেরিয়ার ধ্বংসের মুখ থেকে যশস্বী জয়সওয়ালকে এবার বাঁচিয়ে দিল জয় শাহের ICC!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে