CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

IPL 2027: আইপিএল ২০২৭-এ আদৌ কি ধোনি খেলবেন?

সব জল্পনার অবসান, প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানকে এবার নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করে দিল চেন্নাই সুপার কিংস।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Ms Dhoni's role for CSK in IPL 2027
Ms Dhoni's role for CSK in IPL 2027

সব জল্পনার অবসান, প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান-কে এবার নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করে দিল চেন্নাই সুপার কিংস। স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর এমএস ধোনি-কে কোচ বা মেন্টর করা নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছিল, আপাতত তাতে পূর্ণচ্ছেদ টেনেছে সিএসকে ম্যানেজমেন্ট।

২০২৭ আইপিএলেও মহেন্দ্র সিং ধোনি খেলোয়াড় হিসেবে থাকবেন!

জাহির খান দায়িত্ব গ্রহণ করলেও ধোনি ২০২৭ আইপিএল সিজনে একজন খেলোয়াড় হিসেবেই মাঠে নামবেন। একথা স্পষ্ট করে দিয়েছেন সিএসকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কাশি বিশ্বনাথন। চোটের জন্য ২০২৬ মরশুম মিস করেছেন ৪৫ বছর বয়সী ধোনি। যদিও বর্তমানে সম্পূর্ণ সুস্থ হয়ে ফের নতুন মরশুমের জন্য প্রস্তুত করছেন নিজেকে।

নেপথ্যে ধোনি ও জাহিরের সুসম্পর্ক!

কোনো প্রশাসনিক পদে না থাকলেও ধোনির প্রভাব সিএসকের নীতি নির্ধারণে অপরিবর্তিত থাকবে। জাহিরকে প্রধান কোচ করা হয়েছে ধোনির ব্যক্তিগত পছন্দ এবং সম্মতিতেই। তাঁদের এই জুটির ওপর ভিত্তি করে পুনর্গঠন পরিকল্পনা চলছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

প্রথম একাদশে কী হবে ধোনির ভূমিকা? নির্ধারণ করবেন জাহির:

বয়স ও রিফ্লেক্সের জন্য ধোনিকে রোজ খেলানো দলের ভারসাম্যে কোনো রকম প্রভাব ফেলবে কিনা, সেটা দেখা বড় পরীক্ষা হবে জাহির খানের জন্য। নতুন 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মের কৌশলগতভাবে সঠিক প্রয়োগ করে ধোনিকে কার্যকর রাখা ও দলের স্বার্থে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করাই হবে নতুন কোচের দায়িত্ব।

আরো পড়ুন: কী হতে চলেছে সূর্যকুমার যাদবের আইপিএল ভবিষ্যৎ? আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি?

আবেগ সরিয়ে পেশাদারিত্বকে অগ্রাধিকার দেবেন কোচ:

ধোনির অভিজ্ঞতা আর উপস্থিতিকে কাজে লাগানোর সঙ্গে সঙ্গে কৌশলগত সাফল্য অর্জন করতে পেশাদার মনোভাব ধরে রেখে জাহিরকে দল গঠন করতে হবে। আবেগকে গুরুত্ব না দিয়ে অগ্রাধিকার দিতে হবে মাঠের সাফল্যকে। তার পাশাপাশি ধোনির ইতিবাচক প্রভাব নিশ্চিত করাই হবে তাঁর আসল দায়িত্ব।

নতুন রসায়নে ভর করে হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে মরিয়া:

পরপর তিন সিজনে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় সিএসকে। এবার তারা নতুন জাহির-ধোনি রসায়নে নির্ভর করেই ঘুরে দাঁড়াতে চায়।  তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে আগামী মিনি-অকশনের আগে নতুন স্কোয়াড তৈরি করে কীভাবে সিএসকে নিজেদের গৌরবকে ফিরে পায়, এবার সেটাই দেখার বিষয়।

আরো পড়ুন: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার আগেই 'বড়সড়' ধাক্কা খেয়ে গেল নিউজিল্যান্ড, আর পাবে না এই 'অলরাউন্ডার'-কে!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে