CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

পঞ্জাব শিবিরে আচমকা শোকের ছায়া নেমে এল, কার কী হল শ্রেয়সের দলে?

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত কার্যত অপ্রতিরোধ্য শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। এই মরশুমে কোনও দলই তাদের হারাতে পারছে না। কিন্তু সুখের এই সময়েই হঠাৎ দুঃখের আবহ নেমে এল পঞ্জাব শিবিরে। কী সেই দুঃসংবাদ?

Azmatullah Omarzai returns to Afghanistan
Azmatullah Omarzai returns to Afghanistan

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত কার্যত অপ্রতিরোধ্য শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। এই মরশুমে কোনও দলই তাদের হারাতে পারছে না। কিন্তু সুখের এই সময়েই হঠাৎ দুঃখের আবহ নেমে এল পঞ্জাব শিবিরে।

পঞ্জাব শিবিরে কেন শোকের ছায়া নেমে এল?

শ্রেয়সের দলের আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই-এর পারিবারিক বিপর্যয়ে কার্যত শোকের পরিবেশ তৈরি হয়েছে শ্রেয়সদের শিবিরে ওমরজাইয়ের মা মারা গিয়েছেন। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ২৬ বছরের এই অলরাউন্ডার মা-কে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন। তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে দিয়েছেন ওমরজাইয়ের জাতীয় দলের দুই সতীর্থ মহম্মদ নবি ও করিম জনত। কঠিন সময়ে ওমরজাইয়ের পাশে থাকার বার্তাও দিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার।

জনতের সোস্যাল মিডিয়া পোস্ট:

জনত সোস্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার আজমতুল্লা ওমরজাইয়ের মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আল্লা তাঁকে স্বর্গে স্থান দিন এবং পরিবারকে শক্তি দিন। এই গভীর শোকের মুহূর্তে আমরা সকলে ওদের পাশে রয়েছি।’’

আরো পড়ুন: RCB vs DC Highlights: আইপিএল ২০২৬-এ দিল্লিকে একেবারে লজ্জায় ফেলে দিল আরসিবি, ৮১ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু!

নবির সোস্যাল মিডিয়া পোস্ট:

পাশাপাশি, নবি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, নবাব খান ওমরজ়াই এবং আমাদের জাতীয় দলের খেলোয়াড় আজ়মতুল্লা ওমরজ়াইয়ের মা প্রয়াত হয়েছেন। আল্লা তাঁকে স্বর্গের সর্বোচ্চ স্থানে আসিন করুন। তাঁর গোটা পরিবারকে ধৈর্য্য এবং শক্তি দান করুন।’’

আফগানিস্তানে কি ফিরে যাবেন পঞ্জাব কিংসের এই অলরাউন্ডার? 

এই পরিস্থিতিতে ওমরজাই দেশে ফিরবেন কিনা তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ২৮শে এপ্রিল পঞ্জাবের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে ওমরজাইকে পঞ্জাব পাবে কিনা, সেটাও এখনও পরিষ্কার নয়। পঞ্জাব কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানাননি। চলতি মরসুমে এখনও আইপিএলের কোনও ম্যাচই খেলেননি ওমরজাই। আইপিএলে মোট ১৬টি ম্যাচে ৯৯ রান এবং ১২টি উইকেট রয়েছে এই আফগান অলরাউন্ডারের। যদিও শেষ পর্যন্ত এখন কী হয় সেটাই দেখার।

আরো পড়ুন: সুপার ওভারে কেন আদতে নারাইনকে বেছে নেওয়া হয়েছিল, কার পরামর্শে কেকেআরকে জেতালেন নারাইন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে