CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

সুপার ওভারে কেন আদতে নারাইনকে বেছে নেওয়া হয়েছিল, কার পরামর্শে কেকেআরকে জেতালেন নারাইন?

লখনউয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার হিসেবে ম্যাচে সুনীল নারাইন ছয়ের কম রান দিয়েছিলেন। তাঁর বোলিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই কারও মধ্যেই। আর তাই ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর কাকে একমাত্র ওভারটি দেওয়া হবে তা নিয়ে কলকাতা শিবিরে বিশেষ কোনো সংশয় ছিল না।

Sunil Narine super over vs Lucknow Super Giants
Sunil Narine super over vs Lucknow Super Giants

লখনউয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার হিসেবে ম্যাচে সুনীল নারাইন ছয়ের কম রান দিয়েছিলেন। তাঁর বোলিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই কারও মধ্যেই। আর তাই ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর কাকে একমাত্র ওভারটি দেওয়া হবে তা নিয়ে কলকাতা শিবিরে বিশেষ কোনো সংশয় ছিল না। মাত্র তিনটি বল লাগল সুনীল নারাইনের লখনউয়ের দুই ব্যাটারকে সাজঘরে ফেরাতে। পরে তিনি স্বীকার করলেন, সুপার ওভারে বল করতে বেশ ভালো লাগে। আর কেন তাঁকে সুপার ওভারে বল করতে বেছে নেওয়া হয়েছিল সেটাও জানিয়েছেন।

সুপার ওভারে কেন নারাইনকে বল করতে বেছে নেওয়া হয়েছিল?

রবিবাসরীয় ম্যাচে সুপার ওভারে দারুণ জয়লাভ করেছে কেকেআর।আর এই কামাল করার পরেই মুখ খুলেছেন নারাইন। সঞ্চালকের প্রশ্নের উত্তরে নারাইন জানান, “আসলে এই সময়ে খুব একটা বিকল্প থাকে না হাতে। সুপার ওভারের পরিস্থিতি খুবই কঠিন। তবে আমার মতে, প্রথমে সুপার ওভার করা বেশ সহজ ব্যাপার।” যদিও লখনউয়ের তিন ক্রিকেটারকে আউট করার পরেও বিশেষ কোনো উচ্ছ্বাস করতে দেখা যায়নি নারাইনকে। এই প্রসঙ্গে তাঁর সোজাসাপ্টা উত্তর, “ক্রিকেট খুব শক্ত খেলা। তাই উচ্ছ্বাসের মতো বিষয় নিয়ে ভাবার সময় থাকে না। আমি তো সে সব নিয়ে চিন্তাও করি না।”

আরো পড়ুন: প্যাট কামিন্সকে প্রথম বলে ছক্কা হাঁকায় বৈভব, আর তারপরে বৈভবকে নিয়ে এ কী বলে ফেললেন কামিন্স!

সুপার ওভারে নিজের পারফরম্যান্স নিয়ে কী জানালেন নারাইন?

প্রথম বলেই নিকোলাস পুরানকে আউট করে দেন সুনীল নারাইন। আর সে প্রসঙ্গে নারাইনের উত্তর, “আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না। পরিস্থিতি এ সব বিষয় সহজ করে দেয়। গোটা দলের জন্য খুশি। আমরা খোঁড়াচ্ছিলাম। একটা একটা ম্যাচ ধরে এগোনোর চেষ্টা করলেই আমরা ভালো খেলব।”

কার্তিক ত্যাগীর পাশে দাঁড়ালেন নারাইন:

২০তম ওভারে ১৭ রান দরকার ছিল। কিন্তু কার্তিক ত্যাগীর অনভিজ্ঞতা কার্যত এদিন ডুবিয়েছে কেকেআরকে। তবুও নিজের সতীর্থের পাশেই দাঁড়ালেন নারাইন। তিনি এ বিষয়ে বললেন, “এই ধরনের পরিস্থিতিতে খেলা খুবই কঠিন। সিনিয়র হোক বা জুনিয়র, সকলের কাছেই কঠিন। প্রতিটা ভুল থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। সেটা সংশোধন করতে হয়। অবশ্য আমি সুপার ওভার করতে আসার সময় গোটা দল পাশে ছিল। বলছিল বেশি না ভাবতে।”

সুপার ওভারে কে নারাইনকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত নিয়েছিল:

এ প্রসঙ্গে নারাইন জানান, “সব কোচই বলল আমার বল করা উচিত। আমি বললাম, ঠিক আছে।” এরপরই নিজের বোলিংয়ের জাদু দেখান নারাইন।

আরো পড়ুন: হার্দিক বাদ, আবার মুম্বইয়ের 'অধিনায়ক' হতে চলেছেন রোহিত শর্মা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে