CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

প্যাট কামিন্সকে প্রথম বলে ছক্কা হাঁকায় বৈভব, আর তারপরে বৈভবকে নিয়ে এ কী বলে ফেললেন কামিন্স!

বয়স কখনও প্রতিভার ক্ষেত্রে বাঁধা হতে পারেনা। তা আবারও সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বৈভব সূর্যবংশী। জাসপ্রীত বুমরাহ থেকে ট্রেন্ট বোল্ট-বিশ্বত্রাস বোলারদের প্রথম বলেই ছক্কা হাঁকানোর ক্ষেত্রে কার্যত হাত পাকিয়ে ফেলেছে বৈভব সূর্যবংশী। এদিন জয়পুরে সেই তালিকায় নাম তুললেন প্যাট কামিন্সও।

Vaibhav Suryavanshi hits six on the first ball of Pat Cummins
Vaibhav Suryavanshi hits six on the first ball of Pat Cummins

বয়স কখনও প্রতিভার ক্ষেত্রে বাঁধা হতে পারেনা। তা আবারও সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বৈভব সূর্যবংশী। জাসপ্রীত বুমরাহ থেকে ট্রেন্ট বোল্ট-বিশ্বত্রাস বোলারদের প্রথম বলেই ছক্কা হাঁকানোর ক্ষেত্রে কার্যত হাত পাকিয়ে ফেলেছে বৈভব সূর্যবংশী। এদিন জয়পুরে সেই তালিকায় নাম তুললেন প্যাট কামিন্সও। রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়েই আইপিএলে প্রত্যাবর্তন হল অস্ট্রেলীয় এই মহাতারকার। প্রথমবার কামিন্সের ডেলিভারির মুখোমুখি হয়েই বল গ্যালারিতে পাঠিয়ে দিলেন বৈভব। আর সেই ছক্কা হজম করার পর অজি টেস্ট অধিনায়ক বলে দিলেন, বৈভবই এখন তাঁর প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন।

বৈভব সূর্যবংশীকে নিয়ে কী বললেন প্যাট কামিন্স!

এদিন শুধুমাত্র প্যাট কামিন্সকেই নয়, এদিন সানরাইজার্সের সব বোলারকেই কমবেশি আড়ংধোলাই দিয়েছে বৈভব। প্রথম ওভারেই প্রফুল্ল হিঙ্গেকে টানা চার-চারবার গ্যালারিতে ফেলে। পুরো সময়টাই এমন খুনে মেজাজে ব্যাট করে গেল বছর পনেরোর এই ওপেনার। পনেরো বলে হাফ সেঞ্চুরি, আর তিন অঙ্কে পৌঁছাল ৩৬ বলে। গত বছর নিজের প্রথম সেঞ্চুরিতে প্রতিযোগিতায় কোনও ভারতীয়ের দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিল বৈভব, ৩৫ বলে। আর এদিন নিজের দ্বিতীয় সেঞ্চুরির ক্ষেত্রে একটা বল বেশি নিল। তার ১০৩ রানের ইনিংস সাজানো ছিল পাঁচটা চার এবং এক ডজন ছক্কায়। স্ট্রাইক রেট পৌনে তিনশোরও বেশি। আর এহেন ঝোড়ো ইনিংস চাক্ষুস করার পর অজি অধিনায়ক যে মুগ্ধ হবেন সেটা খুবই প্রত্যাশিত ছিল। 

আরো পড়ুন: হার্দিক বাদ, আবার মুম্বইয়ের 'অধিনায়ক' হতে চলেছেন রোহিত শর্মা?

কামিন্সের মন্তব্য:

ম্যাচ শেষে প্যাট কামিন্স অকপটে বলে দিলেন, "এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার।" কামিন্সের কথায়, "ও এত জোরে বলটা মারে, আর সবকটা বল বহু দূরে দূরে পাঠাচ্ছে। দেখতে দারুন লাগছে।" বোলার হিসাবে বৈভবকে বল করাটা কতটা কঠিন? কামিন্স বললেন, "খুব ভালো লাইন লেংথে বল রাখতে হচ্ছে। সেটা না করলে ও বিরাট ছক্কা হাঁকাবে। যেভাবে ওঁর কেরিয়ারের শুরুটা হল, সেটা অনবদ্য। খুব ভালো লাগছে ওকে দেখে।"

পরের ম্যাচে বৈভব কি আদৌ খেলবে?

প্যাট কামিন্স তো বৈভবের নিয়ে ভূয়সী প্রশংসা করলেন। কিন্তু বৈভব পরের ম্যাচে খেলবে তো? হ্যাঁ, এখন প্রশ্ন ঘোরাফেরা করছে রাজস্থান ভক্তদের মধ্যে। কারণ, সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরে এই বিস্ময় প্রতিভার। তারপরেই চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। ম্যাচের পর রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর অবশ্য ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বৈভবের হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা লেগেছিল। তবে এখন ভালো আছে।

আরো পড়ুন: মাথায় গুরুতর চোট, এখন কেমন আছেন লুঙ্গি এনগিডি?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে