CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

হার্দিক বাদ, আবার মুম্বইয়ের 'অধিনায়ক' হতে চলেছেন রোহিত শর্মা?

আইপিএল ২০২৬-এর শুরুটা যথেষ্ট ভালো করলেও ফের একবার লিগ তালিকার শেষের দিকেই জায়গা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্ট বাড়ানোর জন্য মরিয়া মুম্বই দলে রোহিত শর্মার উপস্থিতি যে দলের বড় ভরসার কারণ হবে, তা বলাই বাহুল্য।

Rohit Sharma to captain Mumbai Indians in place of Hardik Pandya
Rohit Sharma to captain Mumbai Indians in place of Hardik Pandya

আইপিএল ২০২৬-এর শুরুটা যথেষ্ট ভালো করলেও ফের একবার লিগ তালিকার শেষের দিকেই জায়গা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্ট বাড়ানোর জন্য মরিয়া মুম্বই দলে রোহিত শর্মার উপস্থিতি যে দলের বড় ভরসার কারণ হবে, তা বলাই বাহুল্য। আর সেইমতোই দলের শক্তি বাড়িয়ে নতুন করে একবার মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা।

চোট পেয়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেছিলেন রোহিত শর্মা!

আরসিবির বিরুদ্ধে খেলতে গিয়ে ওই ম্যাচে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন রোহিত শর্মা। এরপরে তাঁকে বেশ কিছু ম্যাচের আগে অনুশীলনে দেখা গেলেও, ম্যাচ খেলতে আর দেখা যায়নি। আর তাই রোহিতের মতো তারকার অনুপস্থিতি কার্যত হাড়ে হাড়ে টের পেয়েছে পল্টনরা। এমতাবস্থায় তাঁর দলে ফেরাটা মানসিকভাবেও পল্টনদের জন্য বিরাট ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচেই মাঠে নামতে পারেন।

আরো পড়ুন: মাথায় গুরুতর চোট, এখন কেমন আছেন লুঙ্গি এনগিডি?

হার্দিককে সরিয়ে ফের রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হবে মুম্বইয়ের?

SportsTak-র রিপোর্ট অনুযায়ী রোহিত কোনও সমস্যা ছাড়াই এখন জিমে ঘাম ঝরাচ্ছেন। নিজের রিহ্যাবের সময়কালে এখনও পর্যন্ত রোহিত তেমন কোনও যন্ত্রণা বা অসুবিধা হওয়ার কথা তিনি জানাননি। দলের ফিজিওরাও মনে করছেন যে 'হিটম্যান'-কে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই খেলতে দেখা যেতে পারে। আর মাঠে ফিরেই নাকি রোহিত শর্মা আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেতে চলেছেন! হ্যাঁ, এমন জল্পনায় সম্প্রতি শোনা যাচ্ছে।

মুম্বই অধিনায়ক হিসেবে হার্দিকের ব্যর্থতা:

হার্দিক পান্ডেয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স কার্যত তথৈবচ। দল খেতাব জেতা তো দূর, এই কয়েক বছরে বেশিরভাগ ক্ষেত্রেই  লিগ তালিকার নীচের দিকে সময় কাটিয়েছে। বিভিন্ন মহল থেকে হার্দিকের অধিনায়কত্বের সমালোচনাও করা হচ্ছে। এমনকি উঠছে নেতা বদলের ডাকও। অনেকেই দাবি করছেন এবং বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে যে হাল ফেরাতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট পুনরায় রোহিতকে অধিনায়ক পদে বহাল করার ভাবনাচিন্তা করছে। তবে ওই সূত্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রোহিতের কামব্যাকের সময় এগিয়ে আসলেও, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব বদলের বিষয়টার কোনো ভিত্তি নেই।

আরো পড়ুন: কেকেআরে এবার এমন দুই ম্যাচ উইনার 'এন্ট্রি' নিচ্ছেন যাঁরা একাই একশো!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে