CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ভারত নয় ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়!

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে ব্রেন্ডন ম্যাককালামের। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্বে থাকবেন। কিন্তু টেস্ট দলের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবার নতুন কোচ খুঁজছে। সেই তালিকায় উঠে এল ভারতের কিংবদন্তি ব্যাটার তথা প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নাম। তাহলে কি সত্যি রাহুল দ্রাবিড় দায়িত্ব পাবেন?

Rahul Dravid England test coach
Rahul Dravid England test coach

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে ব্রেন্ডন ম্যাককালামের। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্বে থাকবেন। কিন্তু টেস্ট দলের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবার নতুন কোচ খুঁজছে। সেই তালিকায় উঠে এল ভারতের কিংবদন্তি ব্যাটার তথা প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নাম।

রাহুল দ্রাবিড়ের কোচ হওয়া প্রসঙ্গে সংবাদপত্রের প্রতিবেদনে কী বলছে?

বেশ কিছু সংবাদপত্রের প্রতিবেদনে বলছে, রাহুল দ্রাবিড় হলেন ইসিবির বিবেচনাধীন অন্যতম প্রধান প্রার্থী। তবে পূর্ণসময়ের কোচিংয়ের দায়িত্ব নিতে আগ্রহী নন দ্রাবিড়। শুধুমাত্র টেস্ট দলের কোচের দায়িত্ব পেলে তিনি পরিবারকে আরও বেশি করে সময় দিতে পারবেন। তাই তাঁর কাছে আকর্ষণীয় হতে পারে এই প্রস্তাব।

ভারতীয় দলে দ্রাবিড়ের সাফল্য:

কোচ হিসেবে ভারতীয় দলে দ্রাবিড়ের সাফল্যও খুবই উল্লেখযোগ্য। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর কোচিংয়েই পৌঁছেছিল। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয় করেছিল তাঁর কোচিংয়ে।

রাহুল দ্রাবিড়কে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি ইসিবি!

যদিও এখনও পর্যন্ত ইসিবির পক্ষ থেকে রাহুল দ্রাবিড়ের নাম নিয়ে  কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে, এই পদের অন্যতম শক্তিশালী দাবিদার মনে করা হচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেও। তিনি বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যুক্ত রয়েছেন। এমন একজন কোচ নিয়োগের ব্যাপারে ইতিবাচক ইসিবি, যিনি একই সাথে কাজ চালিয়ে যেতে পারবেন আইপিএলেও।

সম্ভাব্য তালিকায় রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার:

অতীতে অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডকে তিন অ্যাশেজ সিরিজ জিতিয়েছেন। তাঁর কোচিংয়েই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড বিশ্বের এক নম্বর দল হয়।

আরো পড়ুন: শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 'লজ্জা'-র মুখে পড়েছে ভারত, তবুও অধিনায়ক বদলের বিরুদ্ধে অভিষেক নায়ারের সতর্কবার্তা!

আর কারা রইলেন তালিকায়?

তাঁরা ছাড়াও সম্ভাব্য কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, গ্ল্যামরগানের প্রধান কোচ রিচার্ড ডসন, ইংল্যান্ড লায়ন্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ, অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।

কী জানালেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড?

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড জানান, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পদের জন্য আগে থেকেই সংক্ষিপ্ত তালিকা তৈরি করে রাখা হয়। তাঁর মতে, বর্তমানের ব্যস্ত ক্রিকেট সূচির কথা চিন্তা ভাবনা করে আগামী দিনে কোচিং স্টাফদের ক্ষেত্রে নমনীয় ব্যবস্থা গ্রহণ করাও হতে পারে।

এখন দেখার বিষয়, শেষমেষ রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব পান, নাকি অন্য কোনও অভিজ্ঞ কোচের হাতেই দায়িত্ব তুলে দেয় ইসিবি, ক্রিকেট মহলে এখন এই নিয়েই আলোচনা চলছে।

আরো পড়ুন: Retirement from International Cricket: আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক!

ট্যাগ:England

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে