বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস করার অভিযোগ থাকা সত্ত্বেও এই ক্রিকেটার এবার ফিরলেন রনজি ক্যাম্পে!
ফৌজদারি মামলার মুখে পড়লেন রনজি দলে অন্তর্ভুক্ত যশ দয়াল। ধর্ষণ এবং পকসো আইনের মতো অতি গুরুতর ফৌজদারি মামলা মাথায় থাকার পরেও পেসার যশ দয়ালকে উত্তরপ্রদেশের রনজি ট্রফির সম্ভাব্য শিবিরে রাখা হয়েছে। সম্প্রতি এই খবর প্রকাশের পরেই নতুন করে মহা বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট ও উত্তরপ্রদেশ ক্রিকেট মহলে।

ফৌজদারি মামলার মুখে পড়লেন রনজি দলে অন্তর্ভুক্ত যশ দয়াল। ধর্ষণ এবং পকসো আইনের মতো অতি গুরুতর ফৌজদারি মামলা মাথায় থাকার পরেও পেসার যশ দয়ালকে উত্তরপ্রদেশের রনজি ট্রফি-র সম্ভাব্য শিবিরে রাখা হয়েছে। সম্প্রতি এই খবর প্রকাশের পরেই নতুন করে মহা বিতর্কের সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট ও উত্তরপ্রদেশ ক্রিকেট মহলে। এদিন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যনির্বাহী আধিকারিক অঙ্কিত চট্টোপাধ্যায় জানান, চলতি সিজনে যশ দয়ালকে রাজ্য দলের নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে পাওয়া যাবে।
পূর্বের নিষেধাজ্ঞা ও দল পরিবর্তনে সিদ্ধান্ত!
পরিস্থিতি নিয়ে চর্চা চলছে, কারণ, এই গুরুতর অভিযোগগুলির জন্যই ২০২৫ সালের অগাস্ট মাসে ইউপিসিএ স্বয়ং 'ইউপি টি-২০ লিগ' থেকে যশ দয়ালকে বাদ দিয়েছিল। গাজিয়াবাদ আর জয়পুরে মামলা দায়ের হওয়ার পর মারাত্মক প্রশ্নের মুখে পড়েছিল তাঁর ক্রিকেট কেরিয়ারও। পরবর্তীকালে দয়াল রাজ্য দল থেকে বাদ পড়ে ছত্তীসগড়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য এনওসি চেয়েছিলেন বোর্ডের কাছে। যদিও সূত্রের খবর, ইউপিসিএ আধিকারিকদের হস্তক্ষেপে ও আগামী দিনে পুনরায় রাজ্যের হয়ে খেলার আশ্বাস দেওয়ায় দল পরিবর্তনের সিদ্ধান্ত তিনি বাতিল করেন।
আরো পড়ুন: IPL 2027: আসন্ন আইপিএল ২০২৭-এর জন্য হন্নে হয়ে হেড কোচ খুঁজছে কেকেআর, শেষমেষ কি এই বিদেশিই হবেন কোচ?
প্রথম এফআইআর, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ!
গাজিয়াবাদে প্রথম যশ দয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ২০২৫ সালের জুলাই মাসে। সেখানে অভিযোগ করেন এক মহিলা। তাঁর অভিযোগ, প্রায় দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের জন্য বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়েছে তাঁর সঙ্গে। কিন্তু এই সমস্ত অভিযোগ যশ দয়াল অস্বীকার করে দাবি করেন যে, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই ওই সম্পর্ক গড়ে উঠেছিল। আইপিএলে জনপ্রিয়তা অর্জনের পর ব্ল্যাকমেল করে তাঁর কাছ থেকে রোহিত টাকা আদায় করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।
জয়পুরে পকসো আইনে দ্বিতীয় মামলা যশের বিরুদ্ধে:
এরপর দয়ালের বিরুদ্ধে রাজস্থানের জয়পুরে পকসো আইনে দ্বিতীয় একটি এফআইআর দায়ের করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয় যে, ২০২৩ সালে ও পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে এক নাবালিকার ওপর তিনি বারবার যৌন নির্যাতন করেছেন। ২০২৫ সালের অগাস্ট মাসে মামলার গুরুত্ব বিবেচনা করে যশ দয়ালকে কোনো প্রকার অন্তর্বর্তীকালীন সুরক্ষা কিংবা গ্রেফতারিতে স্থগিতাদেশ দিতে রাজস্থান হাইকোর্ট সরাসরি অস্বীকার করেছিল।




