CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

শুভমন গিলের ধীরগতিতে ক্ষুব্ধ রোহিত শর্মা, চোখাচোখি না করেই মাঠ ছেড়ে চলে যান!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার রোহিত শর্মা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে রোহিত এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে বীরেন্দ্র শেহবাগ এই মাইলফলক স্পর্শ করেছিলেন। কেমন ছিল এদিনের ইনিংস?

Shubman Gill and Rohit Sharma mixup
Shubman Gill and Rohit Sharma mixup

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার রোহিত শর্মা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে রোহিত এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে বীরেন্দ্র শেহবাগ এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

“রোহিত, রোহিত” স্লোগানে মুখরিত গোটা স্টেডিয়াম!

ম্যাচের প্রথম থেকেই চেনা ছন্দে দেখা যায় রোহিতকে। প্রথম কয়েক ওভারেই একেরপর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি আর একটি বিশাল ছক্কা মেরে বড় ইনিংসের ইঙ্গিত দেন তিনি। ঐতিহাসিক মাইলফলকে পৌঁছানোর পরই পুরো স্টেডিয়াম জুড়ে “রোহিত, রোহিত” স্লোগান ধ্বনিত হতে থাকে। তাঁর ব্যাট থেকে সমর্থকরাও আরও প্রত্যাশা করছিলেন একটি বড় ইনিংসের।

ষষ্ঠ ওভারে ভাঙল রোহিতের স্বপ্ন!

কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে সেই স্বপ্ন ভেঙে যায়। তরুণ আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের বলে রোহিত মিড-উইকেটের দিকে বল ঠেলে দিয়ে এক রান নেওয়ার চেষ্টা করেন। বলের দিকে লক্ষ্য রাখতে গিয়ে দৌড়াতে করতে দেরি করে ফেলেন নন-স্ট্রাইকার প্রান্তে থাকা শুভমন গিল। ততক্ষণে রোহিত পিচের মাঝামাঝি পৌঁছে যান। 

রান-আউট হয়ে ফিরলেন ভারত অধিনায়ককে:

পরিস্থিতি বুঝে তাঁকে ফিরে যেতে গিল ইশারা করেন। কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। দ্রুত বল সংগ্রহ করে ফিল্ডিংয়ে থাকা রশিদ খান উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের কাছে পাঠিয়ে দেন। গুরবাজ স্টাম্প ভেঙে দিলে ভারত অধিনায়ককে রান-আউট হয়ে ফিরতে হয়।

আরো পড়ুন: IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে 'হ্যান্ডশেক' বিতর্ক নিয়ে ঠিক কী জানালেন হরমনপ্রীত?

১৬ বলে ১৬ রান করে রোহিত সাজঘরে ফেরেন। তাঁরা ইনিংসে ছিল দুটি চার আর একটি ছক্কা। আউট হওয়ার পর হতাশার ছাপ স্পষ্ট ছিল তাঁর মুখে। প্যাভিলিয়নে ফেরার সময়ও ক্ষুব্ধ ছিলেন তিনি। রিপ্লের ফলাফলের অপেক্ষা করেননি রোহিত, মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। কারণ নিজের আউট হওয়া নিয়ে কোনও সংশয় ছিল না তাঁর।

শুভমনের ম্যাচ সচেতনতা নিয়ে প্রশ্ন:

রোহিত রান-আউটের ঘটনায় শুভমনের ম্যাচ সচেতনতা নিয়েও প্রশ্ন উঠেছে। উদ্বোধনী জুটিতে পারস্পরিক যোগাযোগ আর দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এক মুহূর্তের দ্বিধা একটি সম্ভাবনাময় ইনিংস সমাপ্ত করেছে।

যদিও হতাশার মাঝেও এই দিনটি স্মরণীয় রোহিত শর্মার জন্য। কারণ এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ওপেনার হিসেবে ১৬ হাজার রানের কৃতিত্ব অর্জন করে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন।

আরো পড়ুন: টিম ইন্ডিয়ার হয়ে কি চাহালের ক্যারিয়ার এখানেই শেষ?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে