CSE
Toss Index393.8▲ +4.89%Match Index1,414.7▲ +0.27%TIX-SLTO2693.7▼ −4.06%TIX-CTC26108.1▲ +5.16%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%M3680 NWD vs SWD▼ −0.02%M3679 MR vs WP▲ +1.41%M3678 IND vs WI▼ −5.00%M3677 PAK vs SL▲ +0.27%M3676 BOR vs HD▲ +2.27%M3675 WAR vs NC▲ +0.94%Toss Index393.8▲ +4.89%Match Index1,414.7▲ +0.27%TIX-SLTO2693.7▼ −4.06%TIX-CTC26108.1▲ +5.16%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%M3680 NWD vs SWD▼ −0.02%M3679 MR vs WP▲ +1.41%M3678 IND vs WI▼ −5.00%M3677 PAK vs SL▲ +0.27%M3676 BOR vs HD▲ +2.27%M3675 WAR vs NC▲ +0.94%
নিউজ

এশিয়াডে গিয়ে খেলায় মগ্ন বুমরাহ, তাই স্ত্রী সঞ্জনার তরফে এল বিশেষ বার্তা! বুমরাহ দিলেন উত্তর!

এখনও কিছুদিন বাকি রয়েছে এশিয়ান গেমসের আসল লড়াই শুরু হতে। তার আগেই ভারতীয় ক্রিকেটার জাশপ্রীত বুমরাহ আর অক্ষর প্যাটেল জাপানে পৌঁছে গিয়েছেন। জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ জেতার পর ক্রিকেট মাঠের বাইরে পুরো ভিন্ন মেজাজে দেখা গিয়েছে এই দুই তারকাকে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Sanjana Ganesan trolls Jasprit Bumrah
Sanjana Ganesan trolls Jasprit Bumrah

এখনও কিছুদিন বাকি রয়েছে এশিয়ান গেমসের আসল লড়াই শুরু হতে। তার আগেই ভারতীয় ক্রিকেটার জাশপ্রীত বুমরাহ আর অক্ষর প্যাটেল জাপানে পৌঁছে গিয়েছেন। জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ জেতার পর ক্রিকেট মাঠের বাইরে পুরো ভিন্ন মেজাজে দেখা গিয়েছে এই দুই তারকাকে। অনুশীলনের মাঝে মাঠের বাইরে অন্য এক মজাদার 'খেলা'য় ব্যস্ত হয়ে পড়েছেন দুজনে, সেই দৃশ্য দেখে রীতিমতো হেসেই অস্থির তাঁদের ভক্তরা।

বালিশ কেনার দোকানে কী করছেন বুমরাহ-অক্ষর!

কেনাকাটা করতে গিয়েই হঠাৎ করে বালিশের দোকানে উপস্থিত হলেন বুমরাহ আর অক্ষর। যদিও জাপানে বালিশ কেনা যে কতটা ঝামেলার কাজ, সেটা বোধ হয় তাঁদের ধারণাতেই একদমই ছিল না। সেখানে সঠিক বালিশ বেছে নিতে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাও চলল। ঘাড় আর পিঠের মাপ মেপে নিয়ে নিখুঁত বালিশ কেনার সেই পুরো অভিজ্ঞতার দৃশ্য রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁরা। হাসতে হাসতে কমেন্ট করে বুমরাহ লিখেছেন, "মনে হচ্ছে যে, বয়স্ক মানুষদের জন্যই বালিশের মাপ নেওয়া হচ্ছে!"

আরো পড়ুন: '...কীভাবে চাপ সামলায় দেখব’, ১৫ বছর বয়সী বৈভবকে বিরাট হুঁশিয়ারি দিয়ে দিলেন বিপক্ষ কোচ!

সোশাল মিডিয়ায় স্ত্রীর ট্রোল আর বুমরাহের মজাদার 'ভুলস্বীকার'!

দুই ভারতীয় তারকা ক্রিকেটারের বালিশ কেনার এমন হাস্যকর ভিডিওটি চোখে পড়েছে বুমরাহের স্ত্রী তথা ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনের। স্বামীকে ট্রোল করে পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন, "এত পরিশ্রম করে তোমরা জাপানে গিয়েছ এসব করতে?" স্ত্রীর এমন মজাদার কটাক্ষের পরেও বুমরাহও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। তৎক্ষণাৎ স্ত্রীর রাগ ভাঙাতে 'ভুলস্বীকার' করে তিনি উত্তর দেন, "তুমি যদি চাও, তাহলে এই বালিশটা আমি আর অন্য কাউকে দেব না।"

বুমরাহ-সঞ্জনার খুনসুটি ভাইরাল নেটপাড়ায়:

ক্রিকেট তারকা আর তাঁর স্ত্রীর এমন মিষ্টি আর মজাদার আলাপচারিতা কিন্তু মোটেই নজর এড়ায়নি নেটিজেনদের। দেখতে দেখতে ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের এই কমেন্ট-যুদ্ধ। যদিও বুমরাহ আর সঞ্জনার এই পাবলিক খুনসুটি কিন্তু এবারই প্রথম নয়; সোশাল মিডিয়ায় প্রায় তাঁদের এই ধরনের রসবোধ আর মজার মিথস্ক্রিয়া নজর কাড়ে অনুরাগীদের।

আরো পড়ুন: ঘণ্টায় ৯৫ মাইলেরও বেশি দুরন্ত গতি এবার অতীত! আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানিয়ে দিলেন ইংল্যান্ডের এই বিশ্বজয়ী তারকা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে