CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

'আমাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি', আচমকাই ক্ষোভে ফেটে পড়লেন শার্দুল ঠাকুর!

সুযোগ পেলে দলের জন্য বড় অবদান রাখতে পারতেন ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ২০২৫ সালে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে, সঠিকভাবে তাঁকে ব্যবহার করাই হয়নি, বলছেন তিনি। এদিন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্দুল। কী জানালেন তিনি?

Shardul Thakur opens up on his role in Indian team
Shardul Thakur opens up on his role in Indian team

সুযোগ পেলে দলের জন্য বড় অবদান রাখতে পারতেন ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ২০২৫ সালে টিম ইন্ডিয়া-র ইংল্যান্ড সফরে, সঠিকভাবে তাঁকে ব্যবহার করাই হয়নি, বলছেন তিনি। এদিন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্দুল।

ইংল্যান্ড সফরে মাত্র দুটি টেস্টে সুযোগ পাওয়া নিয়ে আক্ষেপ শার্দুল ঠাকুরের!

শার্দুল ঠাকুর বলেন, ইংল্যান্ড সফরে মাত্র দুটি টেস্টে তিনি সুযোগ পান। লিডস টেস্টে ব্যাট হাতে নিজের একটি ভুল শট খেলে আউট হয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন তিনি। তবে ম্যানচেস্টার টেস্টে ৮৮ বলে তিনি গুরুত্বপূর্ণ ৪১ রানের ইনিংসও খেলেছিলেন। তিনি মনে করেন, তখন কঠিন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার বড় সংগ্রহ গড়তে সাহায্য করে তাঁর ইনিংস। শুধু তাই নয়, তিনি ম্যাচ বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

তাঁকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই নিয়ে খুশি নন শার্দুল!

বল হাতে নিয়ে নিজের ব্যবহার নিয়ে শার্দুল অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র কম ওভারে খেলানো নয় বরং ভুল সময়ে আক্রমণ ভাগে আনা হয়েছে তাঁকে।তাঁর কথায়, “যেভাবে আমাকে ব্যবহার করা হয়েছে, তাতে পরিকল্পনায় ভুল ছিল। লিডসে পরপর দুই বলে আমি বেন ডাকেট আর হ্যারি ব্রুক'কে আউট করে ম্যাচে ফিরিয়েছিলাম ভারতকে। তবে, তারপরই বোলিং থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়। যদি আরও দীর্ঘ স্পেল পাওয়া যেত, তাহলে ম্যাচের ফল হয়তো অন্যরকম হতো"।

অধিনায়ক কিংবা কোচের সঙ্গে কোন আলোচনাই করেননি শার্দুল:

যদিও অধিনায়ক শুভমন গিল কিংবা প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এই প্রসঙ্গে তিনি কোনো আলোচনাও করেননি বলে জানিয়েছেন। তাঁর কথায়, ম্যাচ চলাকালীন দলের জন্য সেরাটা দেওয়াই থাকে খেলোয়াড়দের মূল লক্ষ্য। সেখানে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার আর কোন সুযোগ থাকে না।

আরো পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে আর ঝগড়া নয়, এবার দুই দেশের মধ্যে ছয় ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ! 

ভারতীয় টেস্ট দলে জায়গা না পাওয়ায় হতাশ নন শার্দুল:

ভারতীয় টেস্ট দল থেকে নিজের বাদ পড়া নিয়ে শার্দুল বলেন, ২০২৪-২৫ সিজনে তাঁর পারফরম্যান্স বিচার করলে দেখা যায়, আরও কয়েকটি ম্যাচ খেলতে পারতেন তিনি। কিন্তু হতাশায় না ভোগে আপাতত প্রত্যাবর্তনের জন্য কঠোর পরিশ্রম করছেন শার্দুল।  আত্মবিশ্বাসের সঙ্গে এই ৩৪ বছর বয়সি অলরাউন্ডার বলেন, “আমার স্বপ্ন ভারতের হয়ে খেলা। দলে ফেরার জন্য আমি শতভাগ চেষ্টা চালিয়ে যাব। ইতিপূর্বে দলের হয়ে যত সুযোগ পেয়েছি, বেশিরভাগ ম্যাচে দলের জয় লাভের ক্ষেত্রে বড় অবদান রাখতে পেরেছি।" 

যদিও তিনি স্বীকার করেন, এই মুহূর্তে এইসব আলোচনা করে অতীতের ফল বদলানো সম্ভব নয়। একজন ক্রিকেটার হিসেবে তাঁর কাজ, দলের নির্দেশ মেনে নিজের সেরাটা দিয়ে খেলা।

আরো পড়ুন: আয়ারল্যান্ডের কাছে হারতেই গৌতম গম্ভীরকে খোঁচা এই 'লিলিপুট' দেশের!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে