CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

গৌতম গম্ভীরকে নিয়ে বড় কথা 'ফাঁস' করে দিলেন শ্রীসন্থ!

এবার টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় পেসার শ্রীসন্থ আনলেন গুরুতর অভিযোগ। ২০২৩ সালের ডিসেম্বরে গম্ভীর নাকি লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন তাঁকে শুধু ‘ফিক্সার’ বলেই নয়, ‘দেশদ্রোহী’ বলেও নাকি অপমান করেছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার শ্রীসন্থ। কী বললেন তিনি?

Sreesanth on Gautam Gambhir
Sreesanth on Gautam Gambhir

এবার টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর-এর বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় পেসার শ্রীসন্থ আনলেন গুরুতর অভিযোগ। ২০২৩ সালের ডিসেম্বরে গম্ভীর নাকি লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন তাঁকে শুধু ‘ফিক্সার’ বলেই নয়, ‘দেশদ্রোহী’ বলেও নাকি অপমান করেছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার শ্রীসন্থ।

সাক্ষাৎকারে গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করলেন শ্রীসন্থ!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীসন্থ জানিয়েছেন, ম্যাচ চলার সময় একটি বাউন্সার বল করার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শ্রীসন্থ বলেন, “প্রথম বলেই ফ্লিক করেছিল গৌতি। ও অসাধারণ ক্রিকেটার। আমি কী ধরনের বল করতে পারি, তা ও জানত। তাই বাউন্সার করতেই উত্তেজিত হয়ে পড়ে ও। এরপর বারবার গালিগালাজ করতে থাকে সে। এমনকি আমাকে কটাক্ষ করে ‘ফিক্সার’ বলে"।

‘ফিক্সার’ আর ‘দেশদ্রোহী’ বলে শ্রীসন্থকে অপমান করেন গম্ভীর!

শ্রীসন্থের আরোও দাবি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যান তিনি। তাঁর কথায়, “আমাকে গম্ভীর বলেছিল, ‘আমি তোমাকে নিয়ন্ত্রণ করি’। গালিগালাজ করেছে স্পষ্টভাবে। তারপর ও এমন কিছু বলেছে, যা বলা একদম উচিত হয়নি। আমি সামনের দিকে ঝুঁকে ওকে জিজ্ঞেস করি, ‘সব ঠিক আছে তো? গৌতি ভাই’। কিন্তু গম্ভীর থামেনি। আমি লম্বা-চওড়া হওয়ায় হয়তো ওর মনে হয়েছিল, আমি তাঁকে মারতে যাচ্ছি। আমাকে বারবার গালাগালি দিয়েছে। এমনকি ‘ফিক্সার’ আর ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষও করেছে।”

আরো পড়ুন: Vaibhav's Favourite Football Team: ক্রিকেটের মঞ্চে তো নিজের দাপট দেখাচ্ছে, কিন্তু বৈভবের প্রিয় ফুটবল টিম কে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল?

সময়ের সঙ্গে অবনতি হয়েছে গৌতম গম্ভীর আর শ্রীসন্থের সম্পর্কে:

প্রসঙ্গত, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন গৌতম গম্ভীর আর শ্রীসন্থ দু’জনেই। তবে মনে করা হয়, সময়ের সঙ্গে সঙ্গে অবনতি হয়েছে তাঁদের সম্পর্কে।

২০১৩ সালে আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়ে শ্রীসন্থের নাম। সেই ঘটনায় বিসিসিআই প্রথমে তাঁকে আজীবন নির্বাসিত করে। পরে শাস্তি কমিয়ে তা ৭ বছর করা হয়। শ্রীসন্থের অভিযোগ, অতীতে ঘটে যাওয়া সেই ঘটনাকে সামনে এনে গৌতম গম্ভীর তাঁকে অপমান করেছিলেন। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর।

আরো পড়ুন: 'আমি এটা নিয়ে আর পারছি না', আচমকা কেন এমন বললেন বিরাট কোহলি?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে