CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

Vaibhav's Favourite Football Team: ক্রিকেটের মঞ্চে তো নিজের দাপট দেখাচ্ছে, কিন্তু বৈভবের প্রিয় ফুটবল টিম কে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল?

বিশ্বকাপের উন্মাদনায় ফুটছে গোটা বিশ্ব। রাত জেগে হোক ভোরে উঠে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের খেলা দেখতে ব্যস্ত। ক্রিকেটাররাও কিন্তু সেই আবেগ থেকে একেবারেই দূরে নন। নিজের মতো করে প্রত্যেকে নিজেদের প্রিয় দলকে বেছে নিচ্ছেন। ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীও তার ব্যতিক্রম নন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। ফুটবল বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা বা লিওনেল মেসিকে সমর্থন করেন না তিনি। তাহলে কাকে সমর্থন করেন বৈভব?

Vaibhav Suryavanshi's favourite team in Football World Cup 2026
Vaibhav Suryavanshi's favourite team in Football World Cup 2026

বিশ্বকাপের উন্মাদনায় ফুটছে গোটা বিশ্ব। রাত জেগে হোক ভোরে উঠে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের খেলা দেখতে ব্যস্ত। ক্রিকেটাররাও কিন্তু সেই আবেগ থেকে একেবারেই দূরে নন। নিজের মতো করে প্রত্যেকে নিজেদের প্রিয় দলকে বেছে নিচ্ছেন। ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশী-ও তার ব্যতিক্রম নন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। ফুটবল বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা বা লিওনেল মেসিকে সমর্থন করেন না তিনি।

কোন দুটি দলকে সাপোর্ট করছেন বৈভব?

সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজ হয় করে দেশে ফিরেছে ভারত ‘এ’ দল। এই দলের অন্যতম আকর্ষণ বৈভব। ফাইনালে বৈভব মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে। তবে ফুটবল বিশ্বকাপে একসাথে দুটি দলকে সমর্থন করছেন বৈভব। দল দুটি হল, ব্রাজিল আর পর্তুগাল

ব্রাজিল আর পর্তুগাল দুই দলকে একসঙ্গে সাপোর্ট করেন বৈভব!

এক সাক্ষাৎকারে বৈভব জানালেন, “আমি ব্রাজিল আর পর্তুগাল, এই দুই দলকেই সমর্থন করছি।” যদিও সব ম্যাচ তিনি নিয়মিত দেখতে পারছেন না। শ্রীলঙ্কায় সিরিজ চলার কারণে দলের ব্যস্ত সূচির জন্য খেলার সময় মেলানো খুব কঠিন। তিনি বলেন, “আমাদের সময়সূচি এমনই যে সব ম্যাচ দেখাও সম্ভব না।”

এবার ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারবেন ক্রিকেটাররা:

তবে সামনে রয়েছে সুখবরও। পরবর্তী সফরে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে যাচ্ছে ভারত ‘এ’ দল। বৈভব রয়েছেন সেই দলে। ইউরোপে থাকলে আমেরিকায় আয়োজিত বিশ্বকাপের ম্যাচ দেখার সময়ের ব্যবধান বেশ খানিকটা কমে যাবে। তাই প্রিয় দলগুলির খেলা উপভোগ করতে পারবেন বৈভব। 

আরো পড়ুন: 'আমি এটা নিয়ে আর পারছি না', আচমকা কেন এমন বললেন বিরাট কোহলি?

নিজের সমর্থনের কথা জানিয়েছেন শ্রেয়স আইয়ার:

তবে শুধু বৈভবই নন, ভারতীয় দলের ব্যাটার শ্রেয়স আইয়ারও রয়েছেন ব্রাজিলের সমর্থকদের তালিকায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্রাজিল ড্র করলেও, পরের ম্যাচে ৩-০ গোলে হাইতিকে হারিয়ে ছন্দে ফিরেছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ডিআর কঙ্গোর বিপক্ষে পয়েন্ট ভাগ করে নেয়।

অবশ্য ক্রিকেটে বৈভব ঝড় অব্যাহত। ভারত ‘এ’ দলের হয়ে বিহারের এই তরুণ ওপেন করতে নেমে আগ্রাসী ব্যাটিং করেন প্রথম থেকেই। মাত্র ১১ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন লিস্ট ‘এ’ ক্রিকেটে। বৈভব প্রমাণ করে দিলেন, কেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম উদীয়মান তারকা।

আরো পড়ুন: একেবারে ঐতিহাসিক মূহুর্ত! বিরাট রেকর্ড গড়ে ফেললেন হারমানপ্রীত কৌর!

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে