CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

এশিয়ান গেমসে সোনা জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে 'অভিনন্দন' জানালেন ভি ডি সথীসন!

চলতি ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনা জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আন্তরিক ভাবে অভিনন্দন জানালেন কেরালার বিরোধীদলীয় নেতা ভি ডি সতীশন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
V D Sathhesan congratulates Indian Women Cricket team on Asian games win
V D Sathhesan congratulates Indian Women Cricket team on Asian games win

চলতি ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনা জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল-কে আন্তরিক ভাবে অভিনন্দন জানালেন কেরালার বিরোধীদলীয় নেতা ভি ডি সতীশন। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এই টুর্নামেন্টে জয়লাভের পর সোশ্যাল মিডিয়া 'এক্স'-হ্যান্ডেলে দেওয়া একটি বার্তায় পুরো মহিলা ক্রিকেট দলের প্রশংসা করেন ভি ডি সতীশন।

নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার বার্তা দিলেন ভি ডি সতীশন!

সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলকে দেওয়া বার্তায়, ভি ডি সতীশন, "গোল্ডেন গার্লস অফ ইন্ডিয়া" হিসেবে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আখ্যা দিয়েছেন। তিনি এদিন বলেন, মাঠের মধ্যে ভারতের খেলোয়াড়দের অদম্য জেদ, শান্ত মনোভাব আর অসাধারণ খেলোয়াড়ি মানসিকতা অনুপ্রাণিত করবে দেশের হাজারও উদীয়মান তরুণ ক্রিকেটারকে। তিনি উল্লেখ করেন যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের এমন ঐতিহাসিক সাফল্যে কেরালাসহ সমগ্র দেশ গর্বিত।

ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের!

গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়ে সোনা নিজেদের দখলে নিয়ে এসেছে। ভারত এশিয়া কাপের ফাইনালে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এবার ঠিক দুই সপ্তাহের মধ্যেই ফের শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ভারতের মেয়েরা। কিন্তু এবার এশিয়ান গেমসে।

আরো পড়ুন: '...কীভাবে চাপ সামলায় দেখব’, ১৫ বছর বয়সী বৈভবকে বিরাট হুঁশিয়ারি দিয়ে দিলেন বিপক্ষ কোচ!

এশিয়ান গেমস ২০২৬ -এ এই জয় প্রথম সোনা এনে দিল ভারতকে। মাত্র ৬৯ রানে শ্রীলঙ্কা অল আউট হয়ে যাওয়ার জন্য, ১৪৭ রানের বিশাল মার্জিনে জয় পেয়েছে ভারত। এটাই হল টি-২০-তে ভারতের সর্বোচ্চ মার্জিনে জয়। এশিয়ান গেমসে সোনা জিতল ভারত, রুপো জিতেছে শ্রীলঙ্কা আর ব্রোঞ্জ জিতল পাকিস্তান।

পুরো দল সহ সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানালেন ভি ডি সতীশন:

পুরো দল সহ সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানিয়ে ভি ডি সতীশন জানান যে, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করা এক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে ভারতের ক্রীড়া ইতিহাসে।

আরো পড়ুন: কী হতে চলেছে সূর্যকুমার যাদবের আইপিএল ভবিষ্যৎ? আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি?

ট্যাগ:India W
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে