CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

আইপিএল ২০২৬-এর মাঝেই বড়সড় ক্ষতি হয়ে গেল বিরাট-অনুষ্কার!

বেঙ্গালুরুর জনপ্রিয় রেস্তোরাঁয় হাজির বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সেই পুরোনো স্বাদ আর স্মৃতিকে আরোও একবার স্মরণ করতে এই জুটি এলেন বেঙ্গালুরুতে। তবে তাঁদের এক নৈশভোজের আয়োজন নিয়েই তুমুল চাঞ্চল্য তৈরি হয় সেখানে। পুরো রাস্তা জুড়ে সাধারণ মানুষের ব্যাপক জনসমাগম, যানজট। পুলিশের সতর্কবার্তাতেও যেন কাজ হচ্ছিল না। সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল বেঙ্গালুরুর বিখ্যাত সেন্ট্রাল টিফিন রুমে। কী এমন ঘটল সেখানে?

Virat Kohli and Anushka Sharma
Virat Kohli and Anushka Sharma

বেঙ্গালুরুর জনপ্রিয় রেস্তোরাঁয় হাজির বিরাট কোহলিঅনুষ্কা শর্মা। সেই পুরোনো স্বাদ আর স্মৃতিকে আরোও একবার স্মরণ করতে এই জুটি এলেন বেঙ্গালুরুতে। তবে তাঁদের এক নৈশভোজের আয়োজন নিয়েই তুমুল চাঞ্চল্য তৈরি হয় সেখানে। পুরো রাস্তা জুড়ে সাধারণ মানুষের ব্যাপক জনসমাগম, যানজট। পুলিশের সতর্কবার্তাতেও যেন কাজ হচ্ছিল না। সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল বেঙ্গালুরুর বিখ্যাত সেন্ট্রাল টিফিন রুমে। 

রেস্তরাঁর মালিক ভাবেননি "বিরুষ্কা" আসছেন:

ওই বিখ্যাত রেস্তরাঁর মালিক গণেশ পূজারী জানান, বিরাট-অনুষ্কা আসার এই খবর তিনি আগেই পেয়েছিলেন। যদিও প্রথমে এই খবরকে খুব একটা সত্যি বলে ভেবে নেননি। তিনি মনে করেছিলেন, কেউ হয়তো তাঁর সঙ্গে মজা করছে। বারবার এ বিষয়ে জানানো হলেও তিনি মোটেও বিশ্বাস করেননি যে, সত্যি সত্যিই তাঁর রেস্তোরাঁয় আসছেন ‘বিরুষ্কা’।

কলেজে পড়াকালীন এই রেস্তোরাঁতে আসতেন অনুষ্কা!

শেষ মুহূর্তে যখন তিনি জানতে পারেন, সত্যি বিরাট এবং অনুষ্কা এসেই গিয়েছেন, তখনই জোরদার প্রস্তুতি করতে শুরু করেন। রেস্তরাঁর একতলা বিরাট ও অনুষ্কার জন্য একেবারে ফাঁকা করে দেন তিনি। জানা যায়, কলেজে পড়ার সময় অনুষ্কা প্রায়ই আসতেই এই রেস্তরাঁয়। এই পুরনো স্মৃতিকে আরও একবার চাঙ্গা করে নিতে তিনি আবারও ব্যস্ততার মাঝেও সেই রেস্তোরাঁয় এলেন বিরাটের সঙ্গে। 

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ আবারও জোরাল হল ধূমপান-বিতর্ক! দেদার ই-সিগারেটে টান দিচ্ছেন যুজবেন্দ্র চাহাল!

বিরাট অনুষ্কার আগমনে বিশৃঙ্খলা:

এদিন রেস্তরাঁয় এসে এখানকার কর্মীদের সঙ্গে দুজনেই হাসিমুখে ছবি তোলেন। শুভেচ্ছা বার্তা লিখে দেন রেস্তরাঁর অতিথি খাতায়। ভিতরে পরিবেশ শান্ত থাকলেও বাইরের পরিবেশ ছিল পুরো উল্টো। উৎসুক জনতা ভিড় জমান রেস্তরাঁর সামনে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল আটকে যায়।

রেস্তোরাঁ মালিক গণেশ পূজারী বলেন, বিরাট ও অনুষ্কা রেস্তোরাঁ থেকে বেরোনোর সময়, ভিড় সামাল দেওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় কোন রকম ভাবে গাড়িতে উঠে যান দুজনে। এই ঘটনার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে স্থানীয় পুলিশ জানায়, সেলিব্রিটিদের আসার খবর যেন আগে থেকে থানায় জানানো হয়। ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। টালমাটাল পরিস্থিতি যেন প্রমাণ করে দিল বিরাট আর অনুষ্কার জনপ্রিয়তা।

আরো পড়ুন: আরও বাড়বে আইপিএলের ম্যাচের সংখ্যা, ‘ফুটবল স্টাইল’ লিগ আসছে আইপিএলে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে