CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

আইপিএল ২০২৬-এ আবারও জোরাল হল ধূমপান-বিতর্ক! দেদার ই-সিগারেটে টান দিচ্ছেন যুজবেন্দ্র চাহাল!

রিয়ান পরাগের পর এবার যুজবেন্দ্র চাহাল! বিমানের ভিতরে বসে ই-সিগারেট খেতে দেখা গেল পাঞ্জাব কিংসের বোলারকে। এই তো কিছুদিন আগে সাজঘরে ধূমপান করে শাস্তির মুখে পড়তে হয়েছিল রিয়ান পরাগকে। সেই ঘটনার দিন কয়েক পরেই এবার বিতর্কে মুখে পড়লেন পাঞ্জাব কিংসের বোলার যুজবেন্দ্র চাহাল। বিমানের ভিতরে বসে তাঁকে দেখা গেল ই-সিগারেট খেতে। সোশ্যাল মিডিয়ার জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তাহলে কি সত্যের মুখে পড়তে হবে চাহালকে?

Yuzvendra Chahal smoking
Yuzvendra Chahal smoking

রিয়ান পরাগের পর এবার যুজবেন্দ্র চহাল! বিমানের ভিতরে বসে ই-সিগারেট খেতে দেখা গেল পাঞ্জাব কিংসের বোলারকে। এই তো কিছুদিন আগে সাজঘরে ধূমপান করে শাস্তির মুখে পড়তে হয়েছিল রিয়ান পরাগকে। সেই ঘটনার দিন কয়েক পরেই এবার বিতর্কে মুখে পড়লেন পাঞ্জাব কিংসের বোলার যুজবেন্দ্র চহাল। বিমানের ভিতরে বসে তাঁকে দেখা গেল ই-সিগারেট খেতে। সোশ্যাল মিডিয়ার জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

বিমানে বসে ই-সিগারেট টানছেন চাহাল!


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, চহাল বিমানের জানলার ধারের সিটে বসে রয়েছেন। শশাঙ্ক সিংহ রয়েছেন তাঁর পাশে। চাহালকে দেখা গেল, হাত দিয়ে মুখ আড়াল করে কিছু যেন ঠেকিয়ে টানছেন। সঙ্গে সঙ্গেই আবার কাশতে থাকেন। তখন তাঁর মুখ দিয়ে বেরিয়ে আসে ধোঁয়া। উল্লেখ্য, ই-সিগারেট সেবন ভারতে একেবারেই নিষিদ্ধ।

সিগারেট মুখে গাড়ি চালিয়ে বিতর্কে জড়ালেন চহাল!

চহালকে নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক এ প্রথম নয়। চলতি বছরের শুরুতেই গাড়ি চালাতে চালাতে ধূমপান করতে দেখা গিয়েছিল তাঁকে। ধূমপানের পর তিনি তাঁর সিগারেট রাস্তায় ছুঁড়ে ফেলে দেন এবং গাড়ি নিয়ে বেরিয়ে যান। সেই নিয়েও সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে চহাল বলছিলেন,"প্রায় মাস ছয়েক হয়ে গেল মদ্যপান করা ছেড়ে দিয়েছি। এখন আমার বয়স ৩৫ বছর। আমি আরো বেশি করে সক্রিয় থাকতে চাই। দলের জন্য দিতে চাই দেড়শ শতাংশ। আমি একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে চাইছি, আইপিএলের জুনিয়াররা যেন আমার থেকে কিছু শেখে"।

আরো পড়ুন: আরও বাড়বে আইপিএলের ম্যাচের সংখ্যা, ‘ফুটবল স্টাইল’ লিগ আসছে আইপিএলে!

রিয়ান পরাগের ধূমপান বিতর্ক:

পাঞ্জাব কিংস বনাম রাজস্থানের ম্যাচের ইনিংসে ১৬তম ওভারে ঘটে বিতর্কিত ঘটনা। রাজস্থানের সাজঘরে ক্যামেরা ঘোরাতেই দেখা যায়, রিয়ান তাঁর হাতে এক যন্ত্র নিয়ে ধরে আছেন মুখের সামনে। তখনই তাঁর সামনে আসেন যশস্বী জয়সওয়াল। তিনি সরে যাওয়ার পর দেখা যায়, ধোঁয়া বেরিয়ে আসছে পরাগের মুখ থেকে। ই-সিগারেট বা সেই জাতীয় কিছু সেবন করছিলেন রিয়ান পরাগ। 

ই-সিগারেট নিয়ে কি বলছে বোর্ড:

সাজঘর কিংবা স্টেডিয়ামের আশেপাশের ধূমপান একেবারেই নিষিদ্ধ। নির্দিষ্ট কিছু স্থানে ধূমপান করা যেতে পারে। বোর্ডের এক সূত্রের মতে “ ভারতে ই-সিগারেট নিষিদ্ধ হওয়ার পেছনে অনেক কারণ আছে। কারণ শরীরের ভেতরে কি যাচ্ছে তা জানা যায়না। তাই খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিগারেট সেবন উচিত নয়।" এই ই-সিগারেট সেবন করার শাস্তি হিসেবে পরাগের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নিয়েছে বোর্ড।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের চোখ রাঙানিতে কেই স্বস্তিতে থাকতেই পারেন না, টিম ইন্ডিয়ার সাজঘরের পরিবেশ কেমন থাকে জানেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে