মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে এবার লখনউতে যোগ দেবেন রোহিত শর্মা, পেয়ে গেলেন ৫০ কোটির বাম্পার অফার?
চোটের জন্য আগের পাঁচ ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক এবার দারুন কামব্যাক করেছেন। একের পর এক পরাজয়ের পর রোহিত দলকে নিয়ে গিয়েছেন ২০২৬ আইপিএল জয়ের পথে। লখনউ প্রথমে টসে জিতে ব্যাট করে ২২৯ রান করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর এই ঝোড়ো ব্যাটিংয়ে লখনউ সুপার জায়ান্টস ৬ উইকেটে হেরে যায়। ম্যাচের শেষে এই বিষয়ে আলোচনা হয়েছে এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা আর রোহিত শর্মার বৈঠকে। বৈঠকে কি নিয়ে আলোচনা হল?

চোটের জন্য আগের পাঁচ ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক এবার দারুন কামব্যাক করেছেন। একের পর এক পরাজয়ের পর রোহিত দলকে নিয়ে গিয়েছেন ২০২৬ আইপিএল জয়ের পথে। লখনউ প্রথমে টসে জিতে ব্যাট করে ২২৯ রান করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর এই ঝোড়ো ব্যাটিংয়ে লখনউ সুপার জায়ান্টস ৬ উইকেটে হেরে যায়। ম্যাচের শেষে এই বিষয়ে আলোচনা হয়েছে এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা আর রোহিত শর্মার বৈঠকে।
হাত মেলালেন সঞ্জীব গোয়েঙ্কা ও রোহিত শর্মা:
লখনউ আর মুম্বইয়ের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এক ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই ছবিতে হাত মেলাতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা ও রোহিত শর্মাকে। ফ্যানেদের দাবি, আগামী মরশুমে ৫০ কোটি টাকা দিয়ে রোহিত শর্মাকে কিনে নেওয়া হোক।
রোহিত শর্মাকে চাইছে লখনউ সুপার জায়ান্টস!
এখন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে রয়েছেন ঋষভ পন্থ। দলটি বর্তমানে চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। পয়েন্ট টেবিলের একেবারে নিচে দশ নম্বরে রয়েছে তারা। লখনউয়ের সমর্থকদের আশা, রোহিত শর্মাকে যদি কোনো ভাবে লখনউ সুপার জায়ান্টসের দলে আনা হোক। তিনি যদি অধিনায়ক হন, তাহলে সত্যি হলেও হতে পারে লখনউয়ের ট্রফি জেতার স্বপ্ন।
আরও পড়ুন- আইপিএল ২০২৬-এ এমন এক নজির গড়লেন সঞ্জু স্যামসন যা এখনও পর্যন্ত কোনো ক্রিকেটারের নেই!
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৬-এ প্লে-অফে যাবে কিভাবে?
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটি জয়লাভ করলেই মুম্বই ইন্ডিয়ান্স-এর প্লে-অফের আশা বেঁচে থাকবে। বাকি আর চারটি ম্যাচে জয় পেতে হবে তাদের। প্রথমত, ১০ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১৪ মে পঞ্জাব কিংস, ২০ মে কলকাতা নাইট রাইডার্স এবং ২৪ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে জিততে হবে মুম্বইকে।
আরও পড়ুন- চার, ছক্কা মারলেই মাঠের একপাশে নেচে ওঠেন চিয়ারলিডাররা, কিন্তু কত টাকা আয় করেন তারা জানেন?
প্লে-অফে জায়গা পেতে মুম্বই ইন্ডিয়ান্সকে পূরণ করতে হবে আরেকটি ধাপ:
প্লে-অফে জায়গা পেতে হলে তিনটি দল অর্থাৎ পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালসকে হারিয়ে ১৬ কিংবা তার চেয়ে বেশি পয়েন্ট থাকতে হবে শীর্ষ তিনে। তবে উদ্বেগ একটা বিষয় নিয়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর গুজরাত টাইটান্স, উভয়েরই রয়েছে ১২ পয়েন্ট করে। প্লে-অফে উঠতে উভয় দল হেরে গেলেই মুম্বাইয়ের প্লে-অফ নিশ্চিত হতে পারে।
ট্যাগ:


