CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

হঠাৎই খেলা চলাকালীন পিরিয়ড হলে কী করেন মহিলা ক্রিকেটাররা জানেন, কী বলছে ক্রিকেটের নিয়ম?

শুরু হয়ে গেল মহিলাদের টি-২০ বিশ্বকাপ। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপ অভিযানে নেমেছে। ম্যাচের পূর্বেই প্রথম একাদশ, কৌশল সহ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাচ চলাকালীন যদি কোনও মহিলা ক্রিকেটারের ঋতুস্রাব শুরু হয়, তাহলে কী হবে? কী বলছে ক্রিকেটের?

Smriti Mandhana about period rules in cricket
Smriti Mandhana about period rules in cricket

শুরু হয়ে গেল মহিলাদের টি-২০ বিশ্বকাপ। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপ অভিযানে নেমেছে। ম্যাচের পূর্বেই প্রথম একাদশ, কৌশল সহ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা হয়েছিল। তবে এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাচ চলাকালীন যদি কোনও মহিলা ক্রিকেটারের ঋতুস্রাব শুরু হয়, তাহলে কী হবে?

ম্যাচ চলাকালীন পিরিয়ড নিয়ে কী বললেন ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা বলেন, এক টেস্ট ম্যাচে ব্যাটিং করার সময়ই তাঁর ঋতুস্রাব শুরু হয়। সেই অভিজ্ঞতার কথা সামনে আসার পর থেকেই ক্রিকেটমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পিরিয়ড নিয়ে কোন নিয়ম রয়েছে ক্রিকেটে!

আশ্চর্যের বিষয় হল, ক্রিকেটের আইন প্রণয়নকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাব কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বীকৃত নিয়মাবলীতে ঋতুস্রাব প্রসঙ্গে কোনও নিয়মের নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ‘আইন ২৪’-এ ফিল্ডারদের মাঠ ছাড়ার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু ঋতুস্রাবজনিত পরিস্থিতি নিয়ে স্পষ্ট করে কিছু বলা নেই।

নিয়ম অনুসারে, কোনও খেলোয়াড় জোড়িভআহত, অসুস্থ কিংবা অন্য গ্রহণযোগ্য কারণবশত মাঠ ছাড়তে চান, তাহলে বদলি ফিল্ডারকে ব্যবহারের অনুমতি দিতেই পারেন আম্পায়ার। যদিও শুধুমাত্র ফিল্ডিং করতে পারবেন সেই বদলি খেলোয়াড়। বোলিং, উইকেটরক্ষণ কিংবা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে তিনি পারবেন না।

এছাড়া দীর্ঘ সময় কোনও খেলোয়াড় মাঠের বাইরে থাকলে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হতে পারে তাঁর ওপর। বিশেষত, বোলারদের ক্ষেত্রে মাঠের বাইরে কাটানো সময়ের একই পরিমাণ সময় বোলিং করা থেকে দূরে থাকতে হয়।

আরো পড়ুন: শুভমন গিলের ধীরগতিতে ক্ষুব্ধ রোহিত শর্মা, চোখাচোখি না করেই মাঠ ছেড়ে চলে যান!

অন্যদিকে, যদি কোনও ব্যাটার স্বেচ্ছায় ক্রিজ ছেড়ে যান, তবে তাঁকে গণ্য করা হতে পারে ‘অবসরপ্রাপ্ত আউট’ হিসেবে। পরবর্তীতে তিনি যদি ফের ব্যাট করতে ফিরতে চান, তবে প্রতিপক্ষ দলের অধিনায়কের সম্মতি প্রয়োজন।

ঋতুস্রাবজনিত ব্যথাকে কি 'অসুস্থতা’ হিসেবে গণ্য করা যায়?

তবে ঋতুস্রাবজনিত ব্যথা কিংবা শারীরিক অসুবিধাকে আদৌ ‘অসুস্থতা’ হিসেবে গণ্য করা যাবে কি না, সেই নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই ক্রিকেটের বর্তমান নিয়মাবলীতে। তাই এই পরিস্থিতিতে ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের সিদ্ধান্ত বিবেচনার উপর নির্ভর করে।

আরো পড়ুন: IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে 'হ্যান্ডশেক' বিতর্ক নিয়ে ঠিক কী জানালেন হরমনপ্রীত?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে