নিউজ

মহিলা দলের অধিনায়ক হতেই র‍্যাঙ্কিংয়ের চূড়ায় স্থান পেলেন স্মৃতি! আইসিসি-র সেরার তালিকায় আর কারা রয়েছেন?

একসঙ্গে ডবল সুখবর ভারতীয় ক্রিকেটে। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন ভারতের পুরুষ দলের অধিনায়ক শুভমান গিল আর মহিলা দলের তরুণ ওপেনার হলেন শেফালি বর্মা। আবার আইসিসির মহিলা ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানার দখলেই রইল শীর্ষস্থান।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Shubman Gill and Shafali Varma wins ICC Player of the Month
Shubman Gill and Shafali Varma wins ICC Player of the Month

একসঙ্গে ডবল সুখবর ভারতীয় ক্রিকেটে। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন ভারতের পুরুষ দলের অধিনায়ক শুভমান গিল আর মহিলা দলের তরুণ ওপেনার হলেন শেফালি বর্মা। আবার আইসিসির মহিলা ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানার দখলেই রইল শীর্ষস্থান। ব্যাটিং-বোলিং, ব্যক্তিগত পারফরম্যান্স, দলগত র‍্যাঙ্কিং—সব দিক থেকেই নজর করলেন ভারতীয় ক্রিকেটাররা 

ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষেস্থানে রইলেন স্মৃতি!

আইসিসি র‍্যাঙ্কিংয়ে মহিলা ওডিআই ব্যাটারদের লিস্টে ৭৯০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানা। তাঁর পাশাপাশি প্রথম দশে নবম স্থানে জায়গা পেলেন ভারতের হরমনপ্রীত কৌর। ওডিআই বোলারদের লিস্টে দীপ্তি শর্মা এক ধাপ নেমে নয়ে রয়েছেন। এই বিভাগে অস্ট্রেলিয়ার এলিস পেরি প্রথম দশে জায়গা পেলেন।

টি-২০ ব্যাটারদের লিস্টে ভারতীয় ক্রিকেটারদের রমরমা!

টি-২০ ব্যাটারদের লিস্টে ভারতীয়দের দাপট। প্রথম দশে জায়গা পেয়েছেন চতুর্থ শেফালি বর্মা, পঞ্চমে স্মৃতি মান্ধানা  আর হরমনপ্রীত কৌর রয়েছেন দশে। বোলারদের লিস্টে ৮১৭ পয়েন্ট নিয়ে একেবারে প্রথমেই থাকছেন শ্রী চরণী। ৭৫৪ পয়েন্ট পেয়েছি দ্বিতীয় দীপ্তি শর্মা। টি-২০ আর ওডিআই অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চতুর্থ ও ষষ্ঠ স্থানে আছেন দীপ্তি। দলগত র‍্যাঙ্কিং সহ মহিলা ওডিআই ও টি-২০, দুটি ফরম্যাটেই টিম ইন্ডিয়া তিন নম্বরে রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত ছন্দে গিল:

ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন শুভমান গিল। সিরিজের প্রথম ম্যাচে গিল ১১০ রান করেন। দ্বিতীয় ম্যাচে তিনি মাত্র ১৩৩ বলে ২২৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। নিজের ব্যাটিং দিয়ে কঠিন লক্ষ্য পেরিয়ে ভারতকে জয় এনে দেন। তাঁর এই পারফরম্যান্সের জন্যই আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার ভারতীয় অধিনায়ক। এই নিয়ে গিল পাঁচ বার আইসিসির মাসের সেরা পুরস্কার অর্জন করলেন।

আরো পড়ুন: কীভাবে কপাল খুলে গেছিল রিঙ্কুর? এক লাফে রিঙ্কুর বেতন বেড়ে হয়েছিল ১৩ কোটি!

এশিয়া কাপ আর এশিয়ান গেমসে দাপুটে পারফরম্যান্স শেফালির:

সেপ্টেম্বরে শেফালি বর্মা ব্যাট-বল দুই বিভাগেই দারুন ছন্দে ছিলেন। সাতটি টি-২০ ম্যাচে ৭২ গড়ে ৩৬০ রান তোলেন তিনি। ১৮৪.৬১ স্ট্রাইক রেট তাঁর। বল হাতেও ছ’টি উইকেট নিয়েছেন। মহিলাদের এশিয়া কাপে শেফালি পাঁচ ইনিংসে ২৩৬ রান করেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রান করেন।

শেফালির পারফরম্যান্স নজরকাড়া:

নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা এশিয়ান গেমসেও বজায় রেখেছেন এই তরুণ ওপেনার। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪৯ বলে অপরাজিত থেকে সেঞ্চুরি করেন তিনি। সেটাই তাঁর টি-২০ কেরিয়ারে প্রথমবার সেঞ্চুরি। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রান করেন। পাশাপাশি বল হাতেও চার চারটি উইকেটও শিকার করেন তিনি। দ্বিতীয়বার তিনি আইসিসির মাসের সেরার পুরস্কার পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের দাপট সত্যিই চোখে পড়ার মতো।

আরো পড়ুন: ১০০০ কোটির সাম্রাজ্য গড়তে চাইছেন কোহলি, এই বাঙালি উদ্যোগপতির হাত ধরে ব্যবসাতেও বাজিমাত করছেন বিরাট!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 453 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে