NewsKKR: হাজার নয় লাখে বেতন কেকেআরের চিয়ারলিডারদের! জানেন, কত টাকা বেতন পান নাইট শিবিরের চিয়ারলিডাররা?
এই আইপিএলে যাঁদের ভূমিকাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না তাঁরা হলেন চিয়ারলিডার। মাঠে ক্রিকেটাররা চার-ছক্কা হাঁকালেই দর্শকদের সাথে সাথেই উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন দলের চিয়ারলিডাররা। দর্শকদের বিনোদন দেওয়াই তাঁদের কাজ। কিন্তু আইপিএলে চিয়ারলিডারদের বেতন নির্দিষ্ট নয়। নির্ধারিত বেতনের পাশাপাশি অতিরিক্ত বোনাস সহ বিভিন্ন উৎস থেকে রোজগার করেন তাঁরা।








