Newsদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নমন ধীর, কিন্তু বাবার এই এক পরামর্শেই জীবন বদলে গেল এই তারকার!
নমন ধীর, ভারতের তরুণ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এবার নিজের স্বপ্নপূরণের কাহিনি লিখলেন তিনি। বছর চারেক আগে তিনি ভেবেছিলেন, ক্রিকেট ছেড়ে কানাডায় গিয়ে নতুন জীবন যাপন করবেন। তবে বাবার কথায় আরো একটা বছর ক্রিকেটে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তারপরে সেই ক্রিকেট বদলে দিল তাঁর ভাগ্য।








