Newsএত বড় সিদ্ধান্ত! মুম্বই ছেড়ে দিয়েই নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন হার্দিক পান্ডেয়া!
নিজের ক্রিকেট কেরিয়ারকে আরও লম্বা করতে বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া। হার্দিক তাঁর স্থায়ী ট্রেনিং বেস হিসেবে এবার বেছে নিলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সকেই। জাতীয় দল, আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে কোনো দায়িত্বে না থাকলে, এবার থেকে তিনি সেখানেই অনুশীলন, ফিটনেস সহ রিকভারির কাজ করবেন এই তারকা অলরাউন্ডার। একজন সক্রিয় ভারতীয় ক্রিকেটারের এহেন সিদ্ধান্ত এই প্রথমবার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন হার্দিক।








