NewsJasprit Bumrah: এক ঝটকায় কীভাবে বদলে গেছিল জাসপ্রীত বুমরাহর ভাগ্য? বুমরাহর চমকে দেওয়া কাহিনী...!
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের মুহূর্ত ভীষণ স্পষ্ট। মাত্র ৩ রানে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ফিরিয়ে দেন ভারতের তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। তবে আম্পায়ারের নো-বলের সংকেতে বাতিল হয়ে যায় সেই উইকেট। নতুন লাইফ পেয়ে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফখর জামান। তাঁর সেঞ্চুরির উপর নির্ভর করেই বড় রান তোলে পাকিস্তান। শেষমেষ ভারতকে ১৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়ে ট্রফি জিতে নেয়। কী হয়েছিল সেই ম্যাচে?








