News'আনফিট' হার্দিক, মুম্বাইয়ে ৩ ঘণ্টা অনুশীলন করেও ম্যাচ খেলছেন না, তাহলে কি পান্ডেয়া অবশেষে এমআই ছেড়েই দিলেন?
আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্সের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে পরিস্থিতি একেবারেই সুবিধাজনক নয়। বিতর্কের মুখে দলের অধিনায়ক হার্দিক পান্ডেয়া। এই সিজনে তাঁর অধিনায়কত্বে খেলা ৯টি ম্যাচের মধ্যে ৭ টিতেই জয়লাভের মুখ দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে মুম্বাই। পিঠের ব্যথার জন্য হার্দিক আগের দুটি ম্যাচ খেলতে পারেননি। শোনা যাচ্ছে চোটের কথা বলা হলেও, তাঁকে নাকি উপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। তাহলে হার্দিকের আইপিএল ভবিষ্যৎ কী?








