Newsএই প্রথমবার 'খতরনাক' বোলারের মুখোমুখি হতেই যা করলেন বৈভব সূর্যবংশী...!
বিশ্বের বড় বড় বোলারদের সামনে বীর বিক্রমে ব্যাটিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এবার বাদ গেলেন না অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও। দিল্লির বিরুদ্ধে রবিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার এই তারকাকে প্রথমবার একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন বৈভব। মূলত প্রথম বলেই বৈভব বোলারদের টার্গেট করতে শুরু করেন। ব্যতিক্রম হলো না স্টার্কের ক্ষেত্রেও। এদিন প্রথমবার এই অস্ট্রেলিয়ান বোলারের বিরুদ্ধে মুখোমুখি হন বৈভব। আর প্রথম বলেই তিনি দেখিয়ে দিলেন, নিজের ক্ষমতা ঠিক কতটা। এদিন কেমন খেললেন বৈভব?








