নিউজ

Latest in নিউজ

Saransh Jain India call up
নিউজ3 months ago

শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা, প্রথমবার সুযোগ পাচ্ছেন সারাংশ জৈন!

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দীর্ঘদিন পর তারকা পেসার জসপ্রীত বুমরাহ আর অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা টেস্ট দলে ফিরে এসেছেন।

Souvik DasSouvik Das2 min read12 views
Mohammed Shami and Bhuvneshwar Kumar comeback
নিউজ3 months ago

শামি প্রথম পছন্দ নয়, তাই ৪ বছর পর ভারতীয় দলে ফেরানো হতে পারে এই 'খতরনাক' পেসারকে!

ভারতীয় ক্রিকেটে এবার চর্চার কেন্দ্রে এলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। আগামী ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের সিরিজে এই সুইং বোলার নাকি জাতীয় দলে ফিরতে পারেন। এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাহলে কিসের ওপর ভিত্তি করে এই খবর?

Souvik DasSouvik Das2 min read9 views
Zaheer Abbas on Virat Kohli and Rohit Sharma
নিউজ3 months ago

'২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলা উচিত, বয়স কোনো বাধা নয়', রো-কো'কে নিয়ে বড় কথা বলে ফেললেন এই পাকিস্তানী!

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মার খেলা উচিত বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার জাহির আব্বাস। তিনি মনে করেন, বয়স নয়, ফিটনেস আরও ধারাবাহিক রান করার ক্ষমতাই নির্বাচনের প্রধান মাপকাঠি হওয়া উচিত। আর কী বললেন তিনি?

Souvik DasSouvik Das2 min read9 views
RCB valuation
নিউজ3 months ago

আইপিএলের ব্র্যান্ড মূল্য ২০.৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ১ নম্বরে রয়েছে বিরাটদের আরসিবি!

ভারতীয় প্রিমিয়ার লিগের বাণিজ্যিক শক্তি ফের একবার নজির গড়ল বিশ্ব ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক Houlihan Lokey-এর তরফে প্রকাশিত ২০২৬-এর আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি অনুসারে, এক বছরে আইপিএলের মোট ব্যবসায়িক মূল্য ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে, যার ভারতীয় মূল্য প্রায় ১,৯৭,০২৪.৬৮ কোটি।

Souvik DasSouvik Das2 min read6 views
Nahid Rana and Taskin Ahmed
নিউজ3 months ago

আচমকাই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বাংলাদেশের দুই পেসার!

মঙ্গলবার, ২৮ জুলাই রাতে চিকিৎসাজনিত কারণে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা পেসার নাহিদ রানা আর তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামও তাঁদের সঙ্গেই থাকবেন। কেন হঠাৎ অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁরা?

Tuhina BhattacharyaTuhina Bhattacharya2 min read8 views
Vaibhav Suryavanshi Team India performance
নিউজ3 months ago

বস বেবির সাফল্যের মাঝে 'লজ্জার' কারণ হলেন অভিষেক শর্মা! কিন্তু কেন?

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সকলের প্রশংসা কুড়িয়েছেন। ইংল্যান্ড সফরে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে জিম্বাবুয়ে সিরিজে তিনি বড়দের আন্তর্জাতিক দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। যদিও একই সিরিজে একেবারে বিপরীত ছবি চোখে পড়ল ভারতের আরেকজন ওপেনার অভিষেক শর্মার। কেন এমন হতশ্রী পারফরম্যান্স করলেন অভিষেক?

Tuhina BhattacharyaTuhina Bhattacharya2 min read7 views
Anushka Sharma and Virat Kohli new property
নিউজ3 months ago

সম্পত্তির পরিমাণ বেড়েই যাচ্ছে বিরাটের, মুম্বইয়ে ১৮ কোটি টাকার ফ্ল্যাট কিনে নিলেন বিরাট-অনুষ্কা!

ফের শিরোনামে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ১৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয় করে মুম্বইয়ের অভিজাত বর্সোভা এলাকায় এই তারকা দম্পতি একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ শেষ করে ভারতে ফেরার পরই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন সম্পত্তি কেনার এই সুখবর। কেমন দেখতে হল বিরুষ্কার নতুন ফ্ল্যাট?

Tuhina BhattacharyaTuhina Bhattacharya2 min read10 views
Yashasvi Jaiswal and Mrunal Thakur relationship rumours
নিউজ3 months ago

ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন নাকি যশস্বী জয়সওয়াল? ক্যাফেতে একসঙ্গে দুজনকে দেখা যেতেই ধোঁয়াশা শুরু!

বলিউড আর ক্রিকেটের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হল নতুন করে। এবার সেই গুঞ্জনের কেন্দ্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আর টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মুম্বইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে তাঁদের দু'জনকে নিয়ে একটি ভিডিও। বেশ ভাইরাল সেই ভিডিও।

Souvik DasSouvik Das2 min read24 views
Pamela Serena on Indian Cricket secrets
নিউজ3 months ago

ক্রিকেটারেরা দলের গোপন তথ্য দিয়ে দিত, ম্যাচ গড়াপেটা করে অনেক টাকা কামিয়েছি! ভারতে রিয়্যালিটি শো’য়ে ফাঁস এই নেটপ্রভাবীর!

ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার গন্ধ। এবার জনৈক নেটপ্রভাবীর দাবিতে শুরু হল জোর বিতর্ক। ভারতে একটি রিয়্যালিটি শো’য়ে ভারতীয় বংশোদ্ভূত নেটপ্রভাবী পামেলা সেরেনা এসেছেন। সেখানে পামেলা জানিয়েছেন, ক্রিকেটারদের সহায়তায় নাকি ম্যাচ গড়াপেটা করেছেন তিনি।

Souvik DasSouvik Das2 min read9 views
Jasprit Bumrah injury ahead of Test series
নিউজ3 months ago

বুমরাহ-সহ ৫ তাবড় ক্রিকেটারের চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল বাছতে বেজায় সমস্যায় পড়েছেন সিলেক্টররা!

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে মহা চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট আর ফিটনেস সমস্যা নির্বাচকদের মাথাব্যথার মূল কারণ। শ্রীলঙ্কা সফরের জন্য মঙ্গলবারের মধ্যেই ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দল ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। যদিও চূড়ান্ত দল গঠনের পূর্বে বোর্ডের চিকিৎসকদের রিপোর্টে নজর রাখছেন প্রধান নির্বাচক অজিত আগরকররা। কী সিদ্ধান্ত নেবেন তাঁরা?

Tuhina BhattacharyaTuhina Bhattacharya2 min read8 views
Showing 361–370 of 1,283 articles
“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে