
১৫ বছর বয়সী বৈভবকে নিয়ে কেন এত ঘৃণা? বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে এবার বড় বার্তা দিলেন অশ্বিন!
সোশ্যাল মিডিয়ায় ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে একের পর এক নেতিবাচক মন্তব্য আর ব্যক্তিগত আক্রমণ। এবার এই নিয়ে কড়া সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের এক ক্রিকেটারের সঙ্গে বৈভবের বিবাদকে কেন্দ্র করে একের পর এক ঘৃণাত্মক মন্তব্য নিয়ে তিনি উদ্বিগ্ন। কী বললেন অশ্বিন?








