Newsহঠাৎ করেই ম্যাচের মাঝে বাঁ হাতে ব্যাটিং শুরু! সুনীল গাভাস্কারের এক সিদ্ধান্তেই চমকে গেছিলেন সবাই!
নিখুঁত ব্যাটিং টেকনিকের প্রতীক হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সুপরিচিত ‘লিটল মাস্টার’ সুনীল গাভাস্কর। কিন্তু এমন একটি ঘটনা রয়েছে তাঁর ব্যাটিং জীবনে, যা আজও অবাক করে দেয় ক্রিকেটপ্রেমীদের। দলের পরাজয় রুখতে রঞ্জি ট্রফির এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁহাতি ব্যাটার হয়ে গিয়েছিলেন ডানহাতি গাভাস্কর!








