News'বৈভব ক্রিকেটের জন্য বিপজ্জনক', বৈভবকে নিয়ে বড় কথা বলে ফেললেন ভারতের এই প্রাক্তন কোচ!
মাত্র ১৫ বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বকে রীতিমত চমকে দিওয়েছেন বিহারের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী। এবারের আইপিএল সিজনে ৭৭৬ রান করেন ২৩৭.৩ স্ট্রাইক রেটে। এখানেই যারা শেষ নয়, ৭২টি ছক্কা মেরে এক সিজনে সর্বাধিক ছক্কার হাঁকানোর অনন্য নজিরও গড়েছেন। যদিও এই দারুন পারফরম্যান্সের মধ্যেই টি-২০ ক্রিকেটের ভারসাম্য নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও ভারতের প্রাক্তন প্রধান কোচ গ্রেগ চ্যাপেল। কী বললেন তিনি?








