Newsএ কী অবস্থা ভারতের! শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছেই খারাপ দশা ধরা পড়ল ভারতের!
এখনও শুরু হয়নি আসল সিরিজ। তার আগেই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে একাধিক প্রশ্ন ভারতীয় দলের সামনে। জাসপ্রীত বুমরাহকে বাদ দিয়ে শ্রীলঙ্কা সফরে নামা ভারতীয় বোলিং আক্রমণ, এখনও যে একেবারে প্রস্তুত নয়, সেটাই যেন স্পষ্ট হয়ে গেল প্রথম দিনেই। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির ব্যাটারদের পেসার থেকে স্পিনার, কেউই সেভাবে চাপে ফেলতে পারেননি। দিন শেষে ৯০ ওভারে ৮ উইকেট খুইয়ে ৩৬৩ রান করল শ্রীলঙ্কা।








