Newsএকসঙ্গে ২৪টি ডিমের অমলেট খান যুবরাজ সিং? অনুশীলনের সময়ে যুবরাজের ডায়েট শুনলে 'থ' হয়ে যাবেন!
তারকা ক্রীড়াবিদদের খাদ্যাভ্যাস কেমন, সেই নিয়ে বরাবরই সাধারণ মানুষের কৌতূহল থেকেই থাকে। এরই মধ্যে আবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ-এর বাবা যোগরাজ সিংহের একটি দাবিকে কেন্দ্র করে নতুন চর্চা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ক্রিকেট অনুশীলনের সময়ে যুবরাজ নাকি এক বেলায় ২৪টা ডিমের অমলেট খেতেন! এই তথ্য সামনে আসতেই অনুরাগীরা বিস্মিত। যদিও প্রশ্ন উঠছে, সত্যিই এত বেশি ডিম খাওয়া কি প্রয়োজনীয় কিংবা নিরাপদ?








