
হার্দিকের জামানা শেষ, ফের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন রোহিত শর্মা! তাহলে কী হবে হার্দিকের?
আগামী আইপিএল সিজন শুরু হওয়ার আগে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে বড়সড় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। হার্দিক পান্ডেয়ার জায়গায় অধিনায়ক করতে প্রত্যাবর্তন করতে পারেন রোহিত শর্মা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের কাঁধে আবারো নেতৃত্ব তুলে দেওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট।








