Newsক্রিকেটারেরা দলের গোপন তথ্য দিয়ে দিত, ম্যাচ গড়াপেটা করে অনেক টাকা কামিয়েছি! ভারতে রিয়্যালিটি শো’য়ে ফাঁস এই নেটপ্রভাবীর!
ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার গন্ধ। এবার জনৈক নেটপ্রভাবীর দাবিতে শুরু হল জোর বিতর্ক। ভারতে একটি রিয়্যালিটি শো’য়ে ভারতীয় বংশোদ্ভূত নেটপ্রভাবী পামেলা সেরেনা এসেছেন। সেখানে পামেলা জানিয়েছেন, ক্রিকেটারদের সহায়তায় নাকি ম্যাচ গড়াপেটা করেছেন তিনি।








