Newsদীর্ঘ ১৬ বছর পর ভারতে ফেরার ইঙ্গিত দিলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি! আচমকা কেন এত বড় ঘোষণা?
দীর্ঘ ১৬ বছর পর আইপিএলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি ভারতে ফিরে আসার ইচ্ছের কথা প্রকাশ্যে জানালেন। ২০১০ সালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান। তারপর এই প্রথমবার দেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানালেন তিনি। ২০০৯ সাল নাগাদ দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন নিয়ে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন সংক্রান্ত মামলায় তাঁর পক্ষে গিয়েছে সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়। তার পরই এই ঘোষণা করলেন তিনি। কী জানালেন ললিত মোদি?








